কুয়াকাটায় ভেসে এলো ৩৫ কেজি'র মা কচ্ছপ

আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ০২:৩৮ পিএম

সাতটি মৃত কচ্ছপ ভেসে আসার পর এবার কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে ৩৫ কেজি ওজনের ওলিভ রিডলে প্রজাতির জীবিত মা কচ্ছপ। 

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে জোয়ারের পানিতে কুয়াকাটার জাতীয় উদ্যান সৈকতে কচ্ছপটি ভেসে আসে।

কচ্ছপটির বাম পা কাটা ও বুকের নিচে ক্ষত চিহ্ন রয়েছে। সমুদ্রে মাছ শিকাররত জেলেদের জালে আটকে বা গভীর সমুদ্রে চলাচল করা ট্রলির ধাক্কায় কচ্ছপটি ক্ষতবিক্ষত হতে পারে বলে ধারণা করছেন সমুদ্র গবেষক ও ডলফিন রক্ষা কমিটির সদস্যরা।

এর আগে রোববার রাতে একই স্পটে ভেসে আসে একটি মৃত কচ্ছপ। এ নিয়ে কুয়াকাটায় পরপর সাতটি মৃত কচ্ছপ ও একটি জীবিত কচ্ছপ ভেসে এলো।

image


কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, কচ্ছপটি অসুস্থ। তার পাখনা কাটা। শরীরে ক্ষত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে এটিকে সাগরে অবমুক্ত করা হবে।

মৎস্য ও প্রানী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, এ বছর প্রথম এই জীবিত কচ্ছপ ভেসে এসেছে। আগে ভেসে আসা মৃত সাতটি কচ্ছপের নমুনা সংগ্রহ করে শুধু জাত নির্নয় করা গেছে। এটির নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ উদ্ধার কচ্ছপটি মা প্রজাতির। এটি সদ্য ডিম পেড়েছে বলে মনে হচ্ছে। তবে সমুদ্র সম্পদ রক্ষায় যথাযথ আইন প্রয়োগ না হওয়ায় এভাবে কচ্ছপ, ডলফিনের মতো প্রানী মারা পড়ছে।


একাত্তর/আরবিএস 

অভিযান চালিয়ে চারটি বাঁশের ঝুড়িতে আটকে রাখা অবস্থায় কচ্ছপগুলো উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা কচ্ছপগুলো নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটার বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির বক্স ক্রাব বা লজ্জাবতী কাঁকড়া।
কুয়াকাটা সমুদ্র সৈকত ঘুরে বন্ধুদের সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জাহিদ হাওলাদার (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সংলগ্ন কাউয়ার চর সমুদ্র সৈকতে ভেসে এসেছে প্রায় ৫৬ ফুট দৈর্ঘ্যের একটি মৃত তিমি।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর