এশিয়ার সবচেয়ে বড় সার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট : ২১ এপ্রিল ২০২২, ০৮:৫১ পিএম

এশিয়ার সর্ববৃহৎ পরিবেশ বান্ধব ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে গণভবন থেকে নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার প্রকল্প এলাকায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

একই সঙ্গে তিনি তেঁজগাওয়ে বিসিকের বহুতল বিশিষ্ট ভবন নির্মাণ, মাদারীপুর বিসিক শিল্প নগরী সম্প্রসারণ, বিটাকের কার্যক্রম শক্তিশালী করার লক্ষে টেস্টিং সুবিধাসহ টুল ইনস্টিটিউট স্থাপন এবং বিএসইসি এর এলইডি লাইট (সিকেডি) এ্যাসেমব্লিং প্লান্ট স্থাপন শীর্ষক চারটি প্রকল্পের উদ্বোধন করেন।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়ার আশরাফ খান, শিবপুরের সাংসদ জহিরুল হক ভূঁইয়া মোহন, বিসিআইসির চেয়ারম্যান শাহ মো. ইমদাদুল হক, প্রজেক্ট ডিরেক্টর রাজিউর রহমান মল্লিক, জেলা প্রশাসন-পুলিশ প্রশাসনসহ প্রকল্পে নিয়োজিত কর্মকর্তা ও সুধিজনেরা।

আরও পড়ুন: শিকল বন্দি অবস্থাতেই মৃত্যু হলো আক্তারুজ্জমানের

১০ হাজার ৪৬০.৯১ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি চালু হলে দৈনিক ২ হাজার ৮০০ মেট্রিক টন ও বছরে ১০ লাখ মেট্রিক টন সার উৎপাদন সম্ভব হবে।

প্রসঙ্গত, ২০১৮ সালের অক্টোবরে কাজ শুরু হলেও করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন পর আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো।  ইতোমধ্যেই এশিয়ার সর্ববৃহৎ এই সার কারখানা প্রকল্পের ৭০ ভাগের বেশি কাজ সম্পন্ন হয়েছে।



একাত্তর/আরএ

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বলেছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরে আসবেন। আমিও বিশ্বাস করতে চাই তিনি ডিসেম্বরে দেশে ফিরে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো....
বাংলাদেশে গণতন্ত্রের জন্য মানুষ রক্তদান করেছে, হাজারে হাজারে শহীদ হয়েছে উল্লেখ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিবাদের পতন হয়েছে,...
৯৬ সালে শেখ হাসিনকে অকুণ্ঠ সমর্থন দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছে। সে সময় তাকে প্রধানমন্ত্রী না বানালে শেখ হাসিনা একশ বছরেও এ দেশে প্রধানমন্ত্রী হতে পারতেন না।  
অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ পুলিশকর্তা মোহাম্মদ আরিফুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে।  
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর