ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ২১ এপ্রিল ২০২২, ০৮:১৬ পিএম

নওগাঁয় ট্রাকের ধাক্কায় শাহাদত হোসেন (৪৩) নামে সাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে নওগাঁ সদর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের হাঁপানিয়া বাজার সংলগ্ন তেতুলতলি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শাহাদত হোসেন মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের খোশালবাড়ি গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। তিনি জনতা ব্যাংকের কাজীর মোড় শাখায় নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বাড়ি থেকে শাহাদত হোসেন বাইসাইকেলযোগে নওগাঁ শহরের উদ্দেশ্যে রওনা হন।

পথিমধ্যে হাঁপানিয়া বাজার সংলগ্ন তেতুলতলির মোড়ে পৌঁছালে নওগাঁ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি ট্রাক তাকে চাপা দিলে শাহাদত হোসেন রাস্তায় উপর বাইসাইকেলসহ ছিটকে পড়ে যান। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: ছয় কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ট্রাকের চালক ধাক্কা দিয়েই দ্রুত ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ার কারণে তাকে আটক করা সম্ভব হয়নি।  

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে শাহাদতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার দায়েরের প্রক্রিয়া চলছে।


একাত্তর/এসজে
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর