বকেয়া বেতনের দাবিতে কয়লা খনি শ্রমিকদের বিক্ষোভ

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ০৩:২০ পিএম

কর্মস্থলে পুনরায় যোগদান ও করোনাকালীন বেতন ভাতার দাবিতে বিক্ষোভ করছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা। 

রোববার (২৪ এপ্রিল) বেলা ১২টায় দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনির প্রধান গেট থেকে শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে কয়লা খনির সামনে ঘন্টাব্যাপী অবস্থান নেয় শ্রমিকরা। 

এসময় খনির শ্রমিকরা জানান, খনিতে এগারোশ' স্থানীয় শ্রমিক কর্মরত ছিলো। করোনা কালীন সময় সাতশ' জন শ্রমিক ছাটাই করে খনি কর্তৃপক্ষ। বর্তমানে চাকুরীচ্যুতরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। 

তাই অবিলম্বে পুনরায় চাকুরীতে যোগদান ও করোনাকালীন বেতন-ভাতা প্রদানের দাবি জানান শ্রমিকরা। 

তাদের এই দুই দফা দাবি বাস্তবায়ন করা না হলে বুধবার (২৭ এপ্রিল) থেকে শ্রমিকদের পরিবার নিয়ে কয়লা খনির গেটের সামনে অবস্থান কর্মসূচী পালন করার হুশিয়ারী দেন শ্রমিক নেতারা।

বিক্ষোভ শেষে শ্রমিকরা কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক বরাবরে একটি স্মারকলিপিও পেশ করেন।


একাত্তর/জো 

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ২৫ থেকে ৩০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসীদের তাৎক্ষণিক প্রতিরোধে...
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে এই কার্যক্রম স্থগিত হওয়ায় গভীর...
২০২৪ সালের ১৭ ডিসেম্বর। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার নিয়ম আর নেই। সরকারি কর্মকর্তাদের ভাই ও আপা ডাকা...
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে ঘোড়াঘাট-বিরামপুর সড়কের রানীগঞ্জ বাজার বড়ো মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর