ট্রাক চাপায় গার্মেন্টস কর্মী নিহত, আহত স্বামী ও মেয়ে

আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১০:৪৫ এএম

সিরাজগঞ্জের সলঙ্গায় সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী গার্মেন্টস কর্মী শান্তনা বেগম (২৮) নিহত হয়েছেন। 

শান্তনা বেগম গাইবান্ধার গোবিন্দগঞ্জের সুবাইল সরকার পাড়াড়া গ্রামের আব্দুল মাজেদের স্ত্রী।

শুক্রবার (২৯ এপ্রিল) সকাল ৯টার দিকে হাটিকুমরুল -বগুড়া মহাসড়কে সলঙ্গার পাঁচলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এসময় নিহতের স্বামী আব্দুল মাজেদ ও মেয়ে মাকসুদা খাতুন গুরুতর আহত হন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, আব্দুল মাজেদ মোটরসাইকেল নিয়ে ঢাকা থেকে গাইবান্ধা যাচ্ছিলেন। এ সময় হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে পাঁচলিয়া বাজার এলাকায় পৌছিলে লেন পাল্টানোর সময় মোটরসাইকেলটি পড়ে যায়। পরে পেছনে থাকা একটি সিমেন্ট বোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা শান্তনা বেগম ঘটনাস্থলেই মারা যান। 

দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল, ঘতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ।


একাত্তর/এআর


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর