পদ্মাসেতুর কাছে স্পিডবোট ডুবি, সব যাত্রী উদ্ধার

আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ০১:০২ পিএম

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের পদ্মাসেতুর কাছে বাংলাবাজারগামী একটি স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। 

শনিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে দুর্ঘটনাটি ঘটে। বোটে মোট ১১ জন যাত্রী ছিলেন।  

বিআইডব্লিউটিএ'র বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে, ডুবে যাওয়া বোটের সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে। কেউ নিখোঁজ নেই।

জানা গেছে, শনিবার সকালে শিমুলিয়া থেকে একটি স্পিডবোট শিবচরের বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। বোটটি পদ্মাসেতুর কাছে আসলে ঢেউয়ের ধাক্কায় উল্টে যায়। খবর পেয়ে স্থানীয় জেলে নৌকা ও নৌপুলিশের টিম গিয়ে সকল যাত্রীদের উদ্ধার করে।

এদিকে ঘাটের একটি সূত্র জানিয়েছে, শিমুলিয়া থেকে ধারণক্ষমতার বেশি যাত্রী নিয়ে যাচ্ছিলো বাবু নামের একটি স্পিডবোট। বোটটির চালক ছিলেন মো. উজ্জ্বল। সেতু অতিক্রমের সময় প্রচণ্ড ঢেউয়ের ধাক্কায় বোটটি উল্টে যায়। 

তবে কাঁঠালবাড়ী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক মো.জাহানুর আলী জানান, বোটটি তলা ফেটে ডুবে যায়। তবে সকল যাত্রীদের উদ্ধার করা হয়েছে। কোন হতাহত ও নিখোঁজ নেই।


একাত্তর/এসজে

রাজবাড়ীর পদ্মা নদীতে ধরা পড়ে সাড়ে পঁচিশ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ। পরে উন্মুক্ত নিলামে মাছটি প্রায় অর্ধলক্ষ টাকায় বিক্রি করা হ‌য়ে‌ছে।
গেলো দুই-তিন‌ দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে দেখা মিলছে কুমিরের। কখনও সকাল, কখনও দুপুর, কুমির ভেসে উঠছে নদীতে।
রাজবাড়ী জেলার পদ্মা নদীতে জে‌লের জা‌লে ১৯ কে‌জি ওজ‌নের এক‌টি পাঙাস মাছ ধরা পড়ে‌ছে। যা বি‌ক্রি হ‌য়ে‌ছে সা‌ড়ে ২৯ হাজার টাকায়।
পদ্মা নদীতে পানি বাড়ায় রাজবাড়ীর দৌলত‌দিয়ার সাত নম্বর ফেরিঘা‌টের র‌্যাম তলিয়ে যাওয়ায় সাময়িক সম‌য়ের জন্য বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর