পদ্মায় পানি বাড়ায় রাজবাড়ী‌র সাত নম্বর ফেরিঘাট বন্ধ

আপডেট : ০৪ জুন ২০২৫, ০১:১৩ পিএম

পদ্মা নদীতে পানি বাড়ায় রাজবাড়ীর দৌলত‌দিয়ার সাত নম্বর ফেরিঘা‌টের র‌্যাম তলিয়ে যাওয়ায় সাময়িক সম‌য়ের জন্য বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

বুধবার (৪ জুন) সকাল থে‌কে এই ঘাট দি‌য়ে যানবাহন পারাপার বন্ধ রয়েছে। এরইম‌ধ্যে ঘাট মেরামত কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ।

বিআইড‌ব্লিউ‌টি‌সি দৌলত‌দিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জানান, হঠাৎ পদ্মায় পা‌নি বাড়ায় ৭ নম্বর ফে‌রিঘা‌টের র‌্যাম তলিয়ে যায়। যে কারণে ওই ঘাট দি‌য়ে যানবাহন ওঠানামা কর‌তে পার‌ছিলো না।

তিনি জানান, সকাল থে‌কে ঘাট মেরামতের জন্য কাজ চলছে। যে কারণে সাময়িক সম‌য়ের জন্য ঘাটটি বন্ধ রাখা হ‌য়ে‌ছে। বিকেলে মধ্যে ঘাটটি সচল করা হ‌য়ে যা‌বে।

মো. সালাউদ্দিন জানান, ৭ নম্বর ঘাট‌টি বন্ধ থাকলেও ঘাট এলাকায় নেই যানজট, ভোগা‌ন্তি। বর্তমানে ৩ ও ৪ নম্বর ঘাট দি‌য়ে যানবাহন পারাপার করা হ‌চ্ছে। কর্মস্থল থেকে বাড়ি ফেরা যাত্রীরা ভোগান্তি ছাড়াই বাড়ি আসতে পারছেন।

একাত্তর/আরএ
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর