নিখোঁজের দুইদিন পর শিমুলিয়া থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট : ০১ মে ২০২২, ০১:৩০ পিএম

মুন্সীগঞ্জের পদ্মার শিমুলিয়া প্রান্তে যাত্রী আশরাফুল আলম মিঠু (৫৩) নিখোঁজের দুই দিন পর তার মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। 

রোববার (১ মে) সকাল সাড়ে নয়টার দিকে লঞ্চ ও স্পিডবোট ঘাটের দুইশ' মিটার দূর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

শিমুলিয়া নৌ ফাঁড়ির উপ-পরিদর্শক চুন্নু মিয়া জানান, মিঠু শুক্রবার (২৯ এপ্রিল) ঢাকা থেকে গ্রামের বাড়ি খুলনার সোনাডাঙ্গায় যাওয়ার পথে নিখোঁজ হন। এই মর্মে তার ছেলে পরদিন লৌহজং থানায় একটি সাধারণ ডায়েরি করেন। 

সাধারণ ডায়েরীর নাম ঠিকানার সাথে মিঠুর পকেটে পাওয়া জাতীয় পরিচয়পত্রের হুবহু  মিল পাওয়া গেলে মিঠুর স্বজনদের খবর দেয়া হয়। পরে তারা এসে মিঠুর মরদেহ শনাক্ত করেন। 

উপ-পরিদর্শক চুন্নু মিয়া আরও জানান, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 


একাত্তর/এসজে

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ছয়জন।
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জুমার নামাজ পড়তে গিয়ে মোহাম্মদ স্বপন (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনদিন পেরিয়ে গেলেও এখনও তার সন্ধান মেলেনি।
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর