সাগরে পর্যটনের নতুন সম্ভাবনা ‘কলাগাইচ্ছার চর’

আপডেট : ০৪ মে ২০২২, ০২:১৩ পিএম

গুগল ম্যাপে দ্বীপটির নাম হেয়ার আইল্যান্ড। কিন্তু এলাকার লোকজন চেনেন কলাগাইচ্ছার চর নামে। অনেকে আবার কলাগাছিয়াও বলে। তবে, সেখানে কলাগাছ না থাকলেও বঙ্গপোসাগরেরবুকে বালুকাময় এই দীর্ঘ সৈকতে আছে সবুজ ঝাউবন আর গুল্মতলার হাতছানি।

দ্বীপটি পটুয়াখালী জেলার সর্ব দক্ষিণে সাগর সান্নিধ্যের নৈসর্গিক ভূখণ্ড রাঙ্গাবালী উপজেলা থেকে চল্লিশ কিলোমিটার দূরে। যোগাযোগের একমাত্র মাধ্যম ট্রলার বাস্পিড বোট।

তেতুলিয়া নদী ধরে বঙ্গপোসাগের দিকে গেলে এক পাশে চর কাশেম, অন্যপাশে অন্ধার চর আর সোনার চর। সোনাচরের পাশেই ডিম্বাকৃতির চরটিকে গুগলম্যাপে আছে হেয়ার আইল্যান্ড নামে।

তবে স্থানীয় বাসিন্দারা চেনেন কলাগাইচ্ছার চর নামে। আর এটাই দক্ষিণে একমাত্র দ্বীপ। এরপর বঙ্গপোসাগরের বিশাল জলরাশি। বাসিন্দা বলতে ১০ থেকে ১২টি জেলে পরিবার।তবে, এটি হতে পারে অন্যতম এক পর্যটন কেন্দ্র। সূর্যোদয় সূর্যাস্ত দেখা যায় দ্বীপটিকে।

বালুকাময় বিচ চরের চারদিকে। সেখানে দেখা যায় লাল কাঁকড়াও। দ্বীপে ঝাউসহ প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা নানা গাছপালায় পরিপূর্ণ। মুখরিত পাখির কলকাকলিতে। প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা সবুজ বনের ভেতরে বিছিয়ে আছে ঝড়া ঝাউ পাতার কার্পেট।

আরও রয়েছে নানা আকারের ছইলা, কেওরা, গেওয়া, বাইন গোলপাতা, হারগুজি,তাম্বুরা কাটার ঝোপঝাড়। বক, সারস, শামুকখোল, মদনটাকরা ঝাঁকে ঝাঁকে উড়ে এসে আশ্রয় নেয়বড় গাছের মগডালে। আর ঝোপগুলো ডাহুক, কোড়াসহ নাম না জানা পাখিদের অভয়ারণ্য।

পায়রা সমুদ্র বন্দর চালু হলে শিল্পকরাখানা গড়ে ওঠবে দক্ষিণাঞ্চলে। বিদেশি পর্যটাদের জন্য থাইল্যান্ডের ফিফি আইল্যান্ড কিংবা বালি দ্বীপের মতো করে সাজানো যায় দ্বীপটিকে। সেই সম্ভবানা মাথায় রেখে পর্যটন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন।

কলাগাইচ্ছার চর ছাড়াও সোনার চরও পর্যটকদের জন্য আকর্ষণীয় জায়গা হতেপারো। পর্যটক সুরিধা গড়ে তোলা বিদেশীদের পাশাপাশি দেশি পর্যটকদের গন্তব্য হতে পারে এই দ্বীপ।


একাত্তর/এসএ

রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
আসছে ঈদুল আজহার টানা লম্বা ছুটিতে দেশের প্রধান পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত। বর্ষার আবহে অপরূপ রূপ ধারণ করা সিলেটের জল-পাথরের রাজ্য, পাহাড়-মেঘের মিতালির রাঙামাটি এবং...
পহেলা বৈশাখ মানেই নতুনের আবাহন। কিন্তু মানিকগঞ্জের শিবালয় উপজেলার মুক্তানগর গ্রামের আম্বিয়া বেগমের কাছে এবারের নববর্ষ কেবল ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়, বরং দীর্ঘ অর্ধশতকের হাহাকার মুছে এক...
সৌদি আরবের সাথে মিল রেখে শুক্রবার (২০ মার্চ) ভোলার পাঁচ উপজেলার ১৭টি গ্রামে ঈদুল ফিতর পালিত হবে। এসব এলাকার প্রায় ছয় হাজার পরিবার একদিন আগেই ঈদ উদযাপন করবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর