বালতি ও পুকুরে ডুবে যমজ ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু

আপডেট : ০৬ মে ২০২২, ০৬:২৫ পিএম

নোয়াখালীতে আলাদা ঘটনায় বালতি ও পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিন বছরের যমজ ভাই-বোনসহ এক বছরের একটি শিশু রয়েছে। 

শুক্রবার (৬ মে) দুপুরে সেনবাগ উপজেলার পৌর শহরের বিন্নাশুনি গ্রামে ও উপজেলার কেশারপাড় ইউপির (বায়তুল্লাহ) বীরকোট গ্রামে পানিতে ডুবে শিশু মৃত্যুর এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- পৌরসভার বিন্নাগুনি গ্রামের অলি কোম্পানির  বাড়ির মোস্তফার ছেলে আলিফ (৩) ও মাহির (৩)। অপরজন বীরকোট (বায়তুল্লাহ) গ্রামের ইউসুফের এক বছরের মেয়ে মাহি।

image


আলিফ ও মাহির পরিবার জানায়, শুক্রবার দুপুরে যমজ ছেলে-মেয়ে খেলা করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। অনেক ক্ষণ শিশুরা ঘরে ফিরে না আসায় খোঁজ করে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখা যায়। পরে দ্রুত উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় বাড়লো করোনার শনাক্ত

অপরদিকে নিহত শিশু মাহির পরিবার জানায়, বৃহস্পতিবার (৫ ম) খেলতে গিয়ে রান্না ঘরের উচ্ছিষ্ট রাখা পানির বালতিতে মাহিকে উপড় হয়ে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সেনবাগ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন পাটোয়ারী পানিতে ডুবে তিন শিশুর খবরটি নিশ্চিত করেছেন। 


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর