কুয়াকাটায় আবারও ভেসে এলো দুই মৃত ইরাবতী ডলফিন

আপডেট : ০৭ মে ২০২২, ০৩:০২ পিএম

কুয়াকাটার পশ্চিম সৈকতে আবার একটি মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছে। 

ছয় ফুট লম্বা ডলফিনটি শুক্রবার (৬ মে) বিকেলে কুয়াকাটার পশ্চিম সৈকতে জোয়ারে ভেসে আসে। এটি নিয়ে গত তিন দিনে দুটি মৃত ইরাবতী ডলফিন ভেসে এলো সৈকতে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, এ মৌসুমে সৈকতে একের পর এক মৃত ডলফিন ও কচ্ছপ ভেসে এসেছে। শুক্রবার ভেসে আসা ডলফিনটি জালে পেঁচানো ছিলো। আর মঙ্গলবার ভেসে আসা ডলফিনটির শরীরে ছিলো আঘাতের চিহ্ন। এটির শরীরের নিম্নাংশে পচন ধরেছিল।

সাগরে অপরিকল্পিত মৎস্য আহরণে সমুদ্র প্রশাসনের কোন তদারকি না থাকায় অবাধে টলি চলাচল ও অবৈধ জালের ব্যবহার বাড়ায় ডলফিনের চলাচলের ক্ষেত্র নষ্ট হওয়ায় এভাবে ডলফিন মারা পড়ছে বলে জানান তারা। 

এর আগেও একাধিক ডলফিনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলেও মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। 

মৃত ডলফিন দুটিকে সৈকতে বালু চাপা দেয়া হয়েছে বলে জানা গেছে। 


একাত্তর/জো 


পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটার বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির বক্স ক্রাব বা লজ্জাবতী কাঁকড়া।
কুয়াকাটা সমুদ্র সৈকত ঘুরে বন্ধুদের সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জাহিদ হাওলাদার (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সংলগ্ন কাউয়ার চর সমুদ্র সৈকতে ভেসে এসেছে প্রায় ৫৬ ফুট দৈর্ঘ্যের একটি মৃত তিমি।
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বিশাল আকৃতির একটি মৃত তিমি ভেসে এসেছে।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর