হাসপাতালে ভর্তি খুলনা সিটি মেয়র

আপডেট : ০৭ মে ২০২২, ১০:১৫ পিএম

হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেককে।

শনিবার (৭ মে) সকাল সাড়ে ১০টায় তাকে নগরীর একটি বেসরকারি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সময় সঙ্গে ছিলেন তার সহধর্মিণী বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপ মন্ত্রী বেগম হাবিবুন নাহারসহ পরিবারের অন্যরা। 

হাসপাতালটির উপ পরিচালক ডা. এসএম মোর্শেদ বলেন, মেয়রের ডায়বেটিস বেশি রয়েছে। একই সঙ্গে তার ইউরিনে সমস্যা রয়েছে। এ কারণে প্রচুর জ্বর হয়েছিল।

আরও পড়ুন: রেলমন্ত্রীর স্ত্রীর কথাতেই বরখাস্ত করা হয় টিটিই শফিকুল

ডা. মোর্শেদ জানান, বর্তমানে তার শরীরের অবস্থা ভালো ও স্বাভাবিক রয়েছে। তারপরও তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে, যাতে লোকসমাগম কম হয় এবং নিবিড় পর্যবেক্ষণ করা যায়। 


একাত্তর/এসি
খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাগেরহাটের হজরত খানজাহান আলী (র.)-এর মাজার সংলগ্ন দিঘির আলোচিত কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। 
গত মার্চ মাসে বাড়িতে ঢুকে গুলি করা হয়েছিল বাবা, মা, ভাই ও স্ত্রীকে। সেই ঘটনার আড়াই মাস পার হতে না হতেই এবার বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে মো. রাশেদ কাজী নামের ওই যুবককে। পুলিশ বলছে,...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর