সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় ছাত্রী নিহত, আহত দুই

আপডেট : ০৮ মে ২০২২, ১১:৫৩ এএম

সিরাজগঞ্জের সলঙ্গায় এক সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রী নিহত এবং আরও দুইজন আহত হয়েছে। 

রোববার (৮ মে) সকাল সাড়ে ছয়টার দিকে সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকার হানিফ হোটেলের সামনে এই দুর্গ ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্রী মেহজাবিন তালুকদার শ্রেয়সী (১৪) তাড়াশ উপজেলার দোবিলা গ্রামের মহাসিন তালুকদারের মেয়ে ও সিরাজগঞ্জ সরকারি সালেহা ইসহাক স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী।

নিহত স্কুলছাত্রীর চাচাতো ভাই মো. হাসিনুর রহমান বলেন, সকালে তাড়াশ থেকে তার চাচা মহাসিন তালুকদার ছেলে ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলযোগে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিল, ধোপাকান্দি এলাকার হানিফ হোটেলের সামনে পৌঁছালে পিছন থেকে আসা অপর একটি মোটরসাইকেলের ধাক্কায় শ্রেয়সী মোটরসাইকেল উপর থেকে ছিটকে পড়ে গেলে তার মাথার উপর দিয়ে হানিফ গাড়ির একটি চাকা উঠে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফর রহমান জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/জো 

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর