স্কুলছাত্রীকে চতুর্থ বিয়ের চেষ্টা, বর কারাগারে

আপডেট : ০৮ মে ২০২২, ০৬:৪৪ পিএম

সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে চতুর্থ বিয়ে করতে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ডের মুখে পড়েছেন ৩২ বছরের বর হেলাল উদ্দীন ও কনের বাবা সোহরাব হোসেন। 

রোববার (৮ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাদণ্ড ও জরিমানা করেন মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সাহারবাটি গ্রামের এনামুল হকের ছেলে হেলাল উদ্দীন (৩২) চতুর্থ বিয়ে করতে যান মোহম্মদপুর গ্রামের মানিকনগর পাড়ার সোহরাব আলীর সপ্তম শ্রেণিতে পড়ুয়া কন্যাকে। 

শনিবার (৭ মে) গভীর রাতে কাজী ডেকে বিয়ে দেবার চেষ্টা করে উভয় পরিবার। কিন্তু কনে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাতে রাজি হননি ঐ কাজী। পরে বর ও কনেকে একটি গাড়িতে তুলে অন্য কোন জায়গায় নিয়ে মৌলবি দিয়ে বিয়ে পড়ানোর চেষ্টা করেন তারা। 

বাড়ি থেকে গাড়ি বের হলে পথে গতিরোধ করেন মেয়ের চাচা সাইদুল ইসলাম। বিভিন্ন জায়গায় ফোন দিয়ে চেষ্টা করেন ভাতিজির বাল্যবিয়ে বন্ধের। কিন্তু কোন সাড়া মেলেনি। অবশেষে জরুরী সেবা নম্বরে (৯৯৯) কল করে সহায়তা চান তিনি। 

এর কিছুক্ষণ পরই ঘটনাস্থলে হাজির হয় কুমারীডাঙ্গা ক্যাম্পের পুলিশের একটি দল। পুলিশি হেফাজতে নেওয়া হয় বর হেলাল উদ্দীন, বরের বাবা এনামুল হক ও কনের বাবা সোহরাব হোসেনকে। কনেকে পৌঁছে দেওয়া হয় বাড়িতে। 

রোববার দুপুরে তাদের হাজির করা হয় গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে। পরে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের বাবা সোহরাব হোসেনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও বর হেলাল উদ্দীনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।


একাত্তর/জো 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কীটনাশকের দোকানে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ী ডিলারকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলার সহকারী...
ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাতের পর ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার হোটেল-রেস্তোরাঁয় সরবরাহের অভিযোগে মানিকগঞ্জে ৯ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দূর প্রবাসে থেকে শুনেছিলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর। ইচ্ছা ছিলো প্রকল্পের কাজ শেষ করে দেশে ফিরবেন, প্রথমবারের মতো কোলে নেবেন নিজের প্রিয় সন্তানকে। কিন্তু সেই আকুল স্বপ্ন আর পূরণ হলো না। রাশিয়ার...
মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ের পাশে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর