সম্পত্তির বিরোধে বৃদ্ধকে হত্যায় মেয়ে, জামাই ও নাতি গ্রেপ্তার

আপডেট : ১১ মে ২০২২, ০৪:২৯ পিএম

নোয়াখালীর কবিরহাটের সুন্দলপুর ইউনিয়নের উত্তর সুন্দলপুর গ্রামে সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জের ধরে বৃদ্ধ মহিন উদ্দিনকে (৬০) পিটিয়ে হত্যার ঘটনায় তাঁর মেয়েসহ তিনি আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১১ মে) বেলা সাড়ে ১২টায় নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে  এ তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নিহত বৃদ্ধের মেয়ে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তর সুন্দলপুর গ্রামের মুন্সি মিয়ার বাড়ির শাহিনা আক্তার (৩৭), তার স্বামী মো.নুরনবী ওরফে সুমন (৪০) ও ছেলে মো.ইউছুফ ওরফে শামীম (১৮)।

বুধবার ভোরে গাজীপুর জেলার জয়দেবপুর সদর থানার সালনা এলাকা থেকে কবিরহাট থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে।

পুলিশ সুপার জানান, গত ৩০ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের উত্তর সুন্দলপুর গ্রামে সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জের ধরে মহিন উদ্দিন কে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে তার মেয়ে, মেয়ের জামাই ও নাতিদের বিরুদ্ধে।  

নিহত মো. মহিন উদ্দিন (৬০) উপজেলার উত্তর সুন্দলপুর গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে। এ ঘটনার পরের দিন সকালে নিহতের আরেক মেয়ে কবিরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

মামলার আসামি করা হয় নুর নবী (৪০), নুর নবীর স্ত্রী শাহিনা আক্তার (৩৭) ও তাঁদের ছেলে মো.ইউছুফ ওরফে শামীমকে (১৮)। এছাড়া মামলায় নুর নবীর আরেক ছেলেকেও আসামি করা হয়। নুর নবী তাঁর পরিবার নিয়ে শ্বশুরবাড়িতেই বসবাস করতেন।

আরও পড়ুন: বিদ্যুতের খুঁটিতে বাইকের ধাক্কা, চালক নিহত

উল্লেখ্য, কয়েকমাস আগে মহিন উদ্দিন তার  ঘরজামাই নুর নবীর কাছে কিছু সম্পত্তি বিক্রি করেন। ওই সম্পত্তি বুঝিয়ে দেওয়া নিয়ে নুর নবীর সঙ্গে মহিন উদ্দিনের মতবিরোধ দেখা দেয়। 

এর জের ধরে মহিন উদ্দিনের সঙ্গে নুর নবী ও তাঁর ছেলেদের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে নুর নবী ও তাঁর ছেলেরা মহিন উদ্দিনকে মারধর করেন। 

এতে মহিন উদ্দিন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে বাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে নুর নবী ও তাঁর পরিবারের সবাই পলাতক ছিলেন। 


একাত্তর/এসজে

মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর