সাত হাজার লিটার ভোজ্য তেল উদ্ধার, ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট : ১২ মে ২০২২, ১২:৫৩ পিএম

নীলফামারীর ডিমলায় এক পরিবেশকের গুদাম ও বসতবাড়ি থেকে ছয় হাজার ৭০০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে।

বুধবার (১১ মে) বিকেলে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ডিমলা উপজেলা শহরের বাবুর হাট এলাকায় পুষ্টি সয়াবিন তেল কোম্পানীর পরিবেশক মো. সাইফুল ইসলামের গুদাম ও বসতবাড়িতে অভিযান চালিয়ে তেল উদ্ধার করে।

ভোজ্য তেল বাজারে সবরাহ না করে অধিক মুনফা লাভের আশায় অবৈধভাবে মজুদ করে রাখার দায়ে পরিবেশক সাইফুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় উদ্ধারকৃত ভোজ্য তেল আগামী দু’দিনের মধ্যে ভোক্তাদের কাছে ১৫৯ টাকা দরে বিক্রয়ের নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন: ট্রেনে ফিরেই অর্ধলক্ষ টাকা জরিমানা আদায় করলেন টিটিই শফিকুল

নীলফামারী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শামসুল আলম বলেন, পূর্বের মূল্যে বিপুল পরিমানের ভোজ্য তেল বাজারে সবরাহ না করে অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছে এমন গোপন খবর পেয়ে ডিমলার বাবুর হাট বাজার এলাকায় ব্যবসায়ী সাইফুল ইসলামের গুদাম এবং বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার গুদাম থেকে পুষ্টি ব্রান্ডের এক লিটার ওজনের ৭০০ লিটার এবং বাড়ি থেকে ৫০০ লিটার ওজনের ১২ ড্রাম ভর্তি তেল উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট কোম্পানী গত ২০ এপ্রিল এবং ২৪ এপ্রিল ওই ব্যবসায়ীকে এ তেল সবরাহ করে। যা কোম্পানী কর্তৃক সবরাহ চালান দেখে নিশ্চিত হই। চালান অনুযায়ী উদ্ধারকৃত তেল খুচরা পর্যায়ে নির্ধারিত মূল্য ছিল প্রতি লিটার ১৫৯ টাকা। ঈদের পূর্বে ওই সব তেল আনা হলেও তা বাজারে সরবরাহ করা হয়নি।


একাত্তর/আরবিএস 

নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি যাওয়া সেই শিশুকে সাঁড়াশি অভিযানে উদ্ধার করেছে র‍্যাব। এসময় বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থা -ডিবি পুলিশও উপস্থিত ছিলো। 
গাজীপুর কোনাবাড়ীতে এক অটোচালক, কালিয়াকৈর, মৌচাক, বয়াতি, গলাকাটা মরদেহ উদ্ধার,
বেনাপোলে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে পৌর গেটের সামনে একটি ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এ যুবকের লাশ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার সকালে উপজেলার হাটবোয়ালিয়া ফুটবল মাঠে এলাকায়...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর