মাদক কারবারে বাধা দিয়ে নিরাপত্তাহীনতায় জনপ্রতিনিধি

আপডেট : ১২ মে ২০২২, ০৬:১৭ পিএম

গাজীপুরে মাদক কারবারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার  হয়ে এখন পরিবারের সদস্যদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন এক জনপ্রতিনিধি। 

তাদের ওপর হামলা চালিয়ে একজনকে মারাত্মক জখম করার ১০ দিনে পরও হামলাকারীরা গ্রেপ্তার হয়নি। ওই মাদক কারবারি ও সন্ত্রাসী চক্রের হাত থেকে রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন কাপাসিয়ার তরগাঁও এলাকার ইউপি মেম্বার আসাদুজ্জামান নূর। 

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে শহরের হাবিবুল্লাহ সরণিতে একটি পত্রিকা অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউপি সদস্য অভিযোগ করেন, স্থানীয় মাদক কারবারির ডিলার রাজীব ও শরিফসহ তাদের সহযোগীরা এলাকার মাদক বিক্রি ও সেবন করে ব্যাপকভাবে মাদকদ্রব্য ছড়িয়ে দিচ্ছে। 

জনপ্রতিনিধি হওয়ার পর স্থানীয় যুব সমাজকে রক্ষার লক্ষ্যে তিনি বিষয়টির প্রতিবাদ করেন। এর জের ধরে সম্প্রতি অভিযুক্তরা ধারালো অস্ত্র নিয়ে মেম্বার ও তার স্বজনদের ওপর হামলা চালায়। হামলায় মেম্বারের ছোট ভাই টিপু চৌধুরী রিপন মারাত্মক জখম হয়। 

এক পর্যায়ে এলাকাবাসী এগিয়ে আসলে অভিযুক্তরা তাদের খুন, জখমের হুমকি দিয়ে চলে যায়। রাজিব ও তার সহযোগীদের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে দাবি করেন ওই ইউপি সদস্য। 

তিনি আরও জানান, তাদের উপর হামলার ঘটনায় মামলা হলেও এখনও কেউ গ্রেপ্তার হয়নি। এর আগেও তারা বিভিন্ন মামলায় কয়েকবার গ্রেপ্তার হয়ে জামিনে এসে আবারও মাদক কারবারি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে থাকে। 

তাদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তি দেয়ার দাবি জানান ইউপি মেম্বার আসাদুজ্জামান নূর। 


একাত্তর/জো

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
হুমকি-ধমকি দিয়ে জনপ্রতিনিধি হবার দিন শেষ। জনগণের ভোট ছাড়া ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ কিংবা জাতীয় সংসদের কোনো পদে কেউ আর আসতে পারবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর