মেয়রের গোডাউনেই তিন হাজার লিটার সয়াবিন, লাখ টাকা জরিমানা

আপডেট : ১২ মে ২০২২, ০৬:৪৫ পিএম

নাটোরে আওয়ামী লীগ নেতা ও বড়াইগ্রাম পৌরসভার মেয়র মাজেদুল বারী নয়নের গোডাউন থেকে তিন হাজার লিটার বোতলজাত সয়াবিন তেল উদ্ধার হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক অভিযানে।

বুধবার (১১ মে) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বড়াইগ্রাম পৌরসভার মৌখাড়া বাজারে মেয়রের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স নয়ন ডিপার্টমেন্টাল ষ্টোরের গোডাউন থেকে ওই তেল উদ্ধার করা হয়। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর ও র‌্যাব-৫ এর নাটোর অফিস এই অভিযান পরিচালনা করেন। এসময় অবৈধভাবে সয়াবিন তেল মজুদের অভিযোগে এবং বোতলজাত সয়াবিন তেল খোলা হিসেবে বেশী দামে বিক্রয়ের অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয় নয়ন ডিপার্টমেন্টাল ষ্টোরকে। পরে সেগুলো উপস্থিত ক্রেতাদের সামনে খোলা বাজারে সরকার নির্ধারিত মূল্য ১৬০ টাকা লিটার দরে বিক্রি করা হয়। 

এসময় পাশের মামুন ষ্টোরকেও একই অপরাধে ১০ হাজার টাকা জরিমানা ও তাদের মজুদকৃত ৯ কার্টুন তেল উদ্ধার করে খোলা বাজারে বিক্রি করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সারা দেশে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। তারই অংশ হিসেবে নাটোরে এধরনের অভিযান পরিচালনা অব্যাহত আছে। ছোট-বড় সব প্রতিষ্ঠানেই এই অভিযান চলবে বলেও জানান তিনি। 

এদিকে, অতিরিক্ত মুনাফার লোভে সরকারকে বেকায়দায় ফেলে সরকারি দলের নেতা ও পৌরসভার মেয়রের এমন কাণ্ডে নিন্দার ঝড় উঠেছে নাটোর জুড়ে।

সাধারণ ক্রেতারা বলছেন, একজন মেয়রের গোডাউনেও এভাবে তৈল মজুদ মেনে নেওয়ার মতো না।

উল্লেখ্য, বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী আজাদুল বারীর একমাত্র সন্তান। জেলা আওয়ামী লীগের সদস্য নয়ন ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে পৌর মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। 


একাত্তর/জো 

কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার মামলায় অভিযুক্ত রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র আলমগীর শেখ তিতুকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা হত্যা মামলার আসামি মো. খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করেছে পুলিশ।
ওমরাহ করার লক্ষ্যে ইহরাম পরে সৌদি আরবে পালানোর সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন আওয়ামী লীগের দুই নেতা। 
ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যানের বাড়ি থেকে ককটেল তৈরির সরঞ্জামসহ ১৭টি ধারালো অস্ত্র ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর