বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩১ এএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা হত্যা মামলার আসামি মো. খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করেছে পুলিশ।

বুধবার দুপুরে জেলার চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মফিজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার রাতে খোকনকে গ্রেপ্তার করে লক্ষ্মীপুরে নিয়ে আসে পুলিশ।

খোকন সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর আলম ওরফে নুরু (৬০) হত্যা মামলার প্রধান আসামি। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাক বলেন, হত্যা মামলার প্রধান আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মফিজ উদ্দিন বলেন, নুর আলম হত্যার ঘটনায় তার স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে মামলা করেন। এতে খোকনসহ দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১২-১৩ জনকে আসামি করা হয়। এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করে। আসামিদের তথ্যও বিভিন্ন স্থানে পাঠানো হয়।

তিনি আরও বলেন, মঙ্গলবার শাহজালাল বিমানবন্দর ইমিগ্রেশনে খোকনকে আটক করে লক্ষ্মীপুরের পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে লক্ষ্মীপুর নিয়ে আসে। তবে খোকন কোন দেশে যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন তা জানা যায়নি।

গেলো রোববার রাত সাড়ে ৮টার দিকে বাড়িতে ঢুকে লক্ষ্মীপুরের পাঁচপাড়া এলাকায় আওয়ামী লীগ নেতা নুর আলম নুরুকে পিটিয়ে হত্যা করে খোকনসহ বাকি অভিযুক্তরা। পেশায় দর্জি নুরু ওই গ্রামের কালা মিয়ার ছেলে এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। 

আরবিএস
দেশে রাজনৈতিক সহিংসতার অবসান ঘটিয়ে এখন নাগরিকদের শান্তি ও উন্নয়ন সুনিশ্চিত করার ওপর জোর দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, রাজনৈতিক যুদ্ধ আমরা শেষ করেছি, এখন আমাদের...
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়ানোর দিকে বর্তমান সরকার বিশেষ নজর দিচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ...
লক্ষ্মীপুরে চার্জে যুক্ত থাকা অবস্থায় অ্যান্ড্রয়েড মুঠোফোনে গেম খেলার সময় আকস্মিক বিস্ফোরণে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে মো. রুবেল (২২) নামের এক যুবকের দুই চোখই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত...
চেক চুরি ও সই জালিয়াতির মাধ্যমে ৩৬ লাখ টাকার বেশি আত্মসাতের চেষ্টার চাঞ্চল্যকর মামলায় লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির হাওলাদারকে কারাগারে পাঠানোর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর