রাজশাহীর আম পাড়া শুরু

আপডেট : ১৩ মে ২০২২, ০২:২৩ পিএম

বাজারে নিরাপদ ও পরিপক্ব আম নিশ্চিতে আগে থেকেই সময়সূচী নির্ধারণ করে রেখেছিলো রাজশাহীর জেলা প্রশাসন। যার ধারাবাহিকতায় আজ থেকে আম নামানো শুরু করেছেন চাষিরা।

বৃহস্পতিবার (১২ মে) বিকেলে জেলা প্রশাসকের সভাকক্ষে সংবাদ সম্মলনে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রসাশক জানান, তিন ধাপে নামবে আম। মৌসুম চলবে ২০ আগস্ট পর্যন্ত।

তিনি বলেন, বাজারে যেন অপরিপক্ব আম কেনাবেচা না হয়, সে জন্যই ফল গবেষক, কৃষি বিভাগের কর্মকর্তা ও চাষিদের সঙ্গে আলোচনা করে আম পাড়ার সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে। নির্ধারিত সময়ের আগে অপরিপক্ব আম পাড়লে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

চাষিরা আজ গুটি আম নামাচ্ছেন।

আরও পড়ুন: ধামরাইয়ে শিয়ালের কামড়ে আহত ৯

এরপর ২০ মে গোপালভোগ, ২৫ মে লক্ষণভোগ, ২৫ মে রানিপছন্দ, ২৮ মে খিরসাপাত/হিমসাগর, ৬ জুন ল্যাংড়া, ১৫ জুন আম্রপালি ও ফজলি, ১০ জুলাই বারি-৪ ও আশ্বিনা, ১৫ জুলাই গোলমতী এবং ২০ অগাস্ট ইলমতি আম নামবে।

image


উল্লেখ্য, রাজশাহী মহানগর এবং ৯ উপজেলায় ১৮ হাজার ৫১৫ হেক্টর জমিতে আমবাগান আছে। আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৬৭৬ মেট্রিক টন। হেক্টর প্রতি গড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১ দশমিক ৫৯ মেট্রিক টন।


একাত্তর/আরএ

আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে এবছরও থাকছে না ‘ম্যাংগো ক্যালেন্ডার’। পরিপক্ব হলে তবেই বাজারজাতকরণ করা যাবে আম।
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশের বৃহত্তম আম বাজার কানসাটে পুরাদমে চলছে ক্রয় বিক্রয়।
গেলো ৫ জুন রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আমের ওজন জটিলতা নিয়ে আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে কেজি দরে আম কেনাবেচার সিদ্ধান্ত হয়। কিন্তু তিনদিন পর কমিশনের দাবির প্রেক্ষিতে পুরো জেলায় আম কেনা-বেচা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর