মাছ ধরতে গিয়ে শট সার্কিট, কাপ্তাই হ্রদ থেকে লাশ উদ্ধার

আপডেট : ১৪ মে ২০২২, ১০:২২ এএম

রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতের হাত টর্চ লাইট ও মাছ ধরা কোচ থাকায় কোচ দিয়ে মাছ ধরতে গিয়ে ইলেক্ট্রিক তারের সাথে বিদ্যুতায়িত হয়ে  হ্রদে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করেছেন স্থানীয়রা। 

শুক্রবার (১৩ মে) রাত ১০ টার দিকে রাঙামাটি শহরের পাবলিক হেলথ এলাকার পাশে কাপ্তাই হ্রদে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম  শাহজাহান (৪০)। 

রাত সাড়ে এগোরটায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। 

পাবলিক হেলথ এলাকার বাসিন্দা ব্যবসায়ী মোঃ হারুন জানান, বিগত মাস ছয়েক আগে ঢাকা থেকে শাহজাহান সস্ত্রীক রাঙামাটি এসে পাবলিক হেলথ এলাকার জাহিদের বাড়িতে বাসা ভাড়া নেন। শাহজাহান পাবলিক হেলথ এলাকায় একটি ফার্নিচারের দোকানে চাকরি করতেন আর তার স্ত্রী পারুল লেক সাইট হাসপাতালে আয়ার কাজ করেন। রাতে শাহজাহান বর্শা দিয়ে কাপ্তাই হ্রদে মাছ শিকার করত। শুক্রবার রাতেও  মাছ ধরতে হ্রদে নামে শাহজাহান। খাম্বা থেকে ইলেক্ট্রিক তার ঝুলে থাকায় সে তারে লেগে হ্রদে পড়ে মৃত্যু হয় তার। ঘটনার পর এলাকাবাসী পুলিশকে খবর দিলে রাত সাড়ে এগোরটার দিকে পুলিশ এসে হ্রদ থেকে তার লাশ উদ্ধার করে। 

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।


একাত্তর/এআর

অনিবার্য কারণবশত রাঙামাটি জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র 'সাজেক ভ্যালি' পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার সন্ধ্যায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা...
কাপ্তাই হ্রদের পানির উচ্চতা স্বাভাবিক পর্যায়ে নেমে আসায় আট দিন পর স্পিলওয়ের (পানি নির্গমন পথ) ১৬টি জলকপাট পুরোপুরি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। 
রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর