গোপালগঞ্জে প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৮

আপডেট : ১৪ মে ২০২২, ০৪:৪০ পিএম

গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেল ও প্রাইভেট কারে বাসের ধাক্কায় ৮ জন নিহত হয়েছেন।

ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকায় শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রাজিব পরিবহন, একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেলের ত্রিমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই সাতজন এবং পরে আরও একজন নিহত হন। আহত হন আরও অনেকে। ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গুরুতর আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।


একাত্তর/এআর

গোপালগঞ্জের কাশিয়ানীতে সুমন শেখ (১৫) নামের এক কিশোরকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে—এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও, বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছে কাশিয়ানী থানা পুলিশ।
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রামে শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের উৎসবমুখর আয়োজন।
গোপালগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। 
গোপালগঞ্জের মুকসুদপুরে এক মাংস বিক্রেতাকে গরুর মাংস বিক্রি না করে শুধু শুকরের মাংস বিক্রির নির্দেশ দেওয়ার অভিযোগ ঘিরে সৃষ্ট তোলপাড়ের অবসান হয়েছে। প্রশাসন ও পুলিশের উদ্যোগে আয়োজিত এক সমঝোতা বৈঠকে...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর