রামু বিকেএসপিতে খাবার খেয়ে ১৫ শিক্ষার্থী অসুস্থ

আপডেট : ১৪ মে ২০২২, ০৬:২৬ পিএম

খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর কক্সবাজারের রামু আঞ্চলিক কেন্দ্রের ১৫ শিক্ষার্থী। মূলত রাতের খাবার খাওয়ার পর থেকে একে একে ১৫ জন হাসপাতালে ভর্তি হন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিকেএসপির কক্সবাজারের আঞ্চলিক কেন্দ্রের উপ-পরিচালক আখিরুজ্জামান রুশু।

তিনি জানান, শুক্রবার (১৩ মে) রাতের খাবার খাওয়ার পর থেকে শিক্ষার্থীরা অসুস্থ হতে শুরু করেন। অবস্থার অবনতি হলে তাদেরকে রামু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। 

অসুস্থ শিক্ষার্থীদের সবাই উত্তরের জেলাগুলো থেকে আসার ফলে গরম বা আবহাওয়া পরিবর্তনের ফলে এমনটা হতে পারে বলে দাবি করেন তিনি। 

এদিকে রামু স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া জানান, শুক্রবার রাত থেকে একে একে ১৫ শিক্ষার্থীকে সেখানে ভর্তি করা হয়। তাদের পেটে ব্যথা ও ডায়ারিয়ার চিকিৎসা দেয়া হয়।

আরও পড়ুন: হাতিয়ায় পুকুরে মিললো ৩৫টি ইলিশ

দুইজনকে ছেড়ে দেয়ার পর বর্তমানে ১৩ জন ভর্তি রয়েছেন বলেও জানান তিনি। 

শিক্ষার্থীরা জানান, রাতের খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন তারা। 

উল্লেখ্য, গত ৯ মে থেকে বিকেএসপির নতুন কেন্দ্রটি পরীক্ষামূলক চালু হয়েছে। এখনও আনুষ্ঠানিকতা বাকী থাকায় বর্তমানে এখানে অস্থায়ীভাবে ৮০ জন শিক্ষার্থী রয়েছেন। 


একাত্তর/এসজে

কক্সবাজারের রামুতে কালু বড়ুয়া নামে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ও পুলিশের দাবির সঙ্গে পরিবারের তথ্যে অমিল পাওয়া গেছে। পুলিশ বলছে জমি নিয়ে পূর্ববিরোধের জেরে এই খুন, তবে নিহতের...
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার শিশুসহ চার যাত্রী নিহত হয়েছে। শনিবার (২ আগস্ট) জেলার রামু উপজেলার রশিদনগর রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৯ জন।
কক্সবাজারে রেলওয়ের এক স্টেশন মাস্টারকে ছুরিকাঘাত করে অর্ধলক্ষের বেশি টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে তিনটি হাসপাতালে চিকিৎসার পর ঢাকায় পাঠানো হয়েছে।
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর