ভাবিকে হত্যার মামলায় দেবর গ্রেপ্তার

আপডেট : ১৫ মে ২০২২, ০৩:৪৯ পিএম

সিলেটে দেবর কর্তৃক ভাবী হত্যা মামলার একমাত্র আসামিকে সিলেট জেলার কানাইঘাট থানা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

রোববার (১৫ মে) ভোর চারটার দিকে কানাইঘাট থানাধীন খুলুরমাটি সাকিনস্থ জয়নাল মিয়ার বসতবাড়ি থেকে মো. একরামুল হোসেনকে গ্রেপ্তার করে র‍্যাব-৯ এর একটি দল। 

এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গত ৯ মে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার মৌলিনগর মৌজার একটি জমিতে পূর্ব বিরোধিতার জের ধরে আপন দেবরের হাতে ভাবী সুলেখা বেগম মারাত্মক আহত হন। 

পরে শুক্রবার (১৩ মে)  সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

আরও পড়ুন: পাগলা নদীতে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু

এ ঘটনায় শনিবার (১৪ মে) একজনকে আসামি করে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয়। 

এই মামলার তদন্তের ধারাবাহিকতায় আসামি মো. একরামুল হোসেনকে গ্রেপ্তার করে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন তিনি। 

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণসহ গ্রেপ্তার ব্যক্তিকে জামালগঞ্জ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব। 


একাত্তর/এসজে

নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
সিলেটের তেলবাহী ট্রাঙ্কলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
সিলেটের দক্ষিণ সুরমার সিলামে হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর