আসামি ধরতে গিয়ে দায়ের কোপে কনস্টেবলের কবজি বিচ্ছিন্ন

আপডেট : ১৫ মে ২০২২, ০৪:০৫ পিএম

চট্টগ্রামের লোহাগাড়ায় আসামি ধরতে গিয়ে দুর্বৃত্তদের দায়ের কোপে হাতের কবজি হারিয়েছেন মো. জনি নামে এক পুলিশ কনস্টেবল। 

রোববার (১৫ মে) সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আধারমানিক লালাখিল এলাকায় এই ঘটনা ঘটে। 

এসময় দুর্বৃত্তদের হামলায় পুলিশ কনস্টেবল শাহাদাত হোসেন ও স্থানীয় বাসিন্দা আবুল কাশেম আহত হন। 

পুলিশ জানিয়েছে, একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি স্থানীয় কবির আহমদকে গ্রেপ্তার করতে পুলিশ তার বাড়ি ঘেরাও করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির আহমদ তার বাহিনীকে খবর দেয়। 

আরও পড়ুন: ভাবিকে হত্যার মামলায় দেবর গ্রেপ্তার

তারা ঘটনাস্থলে এসে ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর আক্রমণ করে। এতে দুই কনস্টেবলসহ তিনজন আহত হন। বিচ্ছিন্ন হয়ে যায় কনস্টেবল জনির বাম হাত। লোহাগাড়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মোছাম্মৎ নাছিমা জানান, আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে। 


একাত্তর/এসজে

চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
চট্টগ্রামে নিজ বসতঘরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি-কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত পাম্পে ছোরমান রেজা (৪০) নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর