ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত, চার সহপাঠী আটক

আপডেট : ১৮ মে ২০২২, ১০:৫৪ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে দশম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ মে) রাত সাড়ে আটটার দিকে ফতুল্লার ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। স্কুলছাত্র নিহতের ঘটনায় চারজন সহপাঠীকে আটক করেছে পুলিশ।

নিহত ছাত্রের নাম ধ্রুব চন্দ্র সাহা (১৫)। তার বাবার নাম মাধব চন্দ্র দাস। সে ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সহপাঠী পিয়াসের সঙ্গে কোনো বিষয় নিয়ে ধ্রুবর ঝগড়া হয়। এর জেরে মঙ্গলবার রাতে সহপাঠী পিয়াসসহ কয়েকজন কিশোর তাকে স্কুলের পাশে নির্জন স্থানে ডেকে নিয়ে বেধড়ক মারধর করে। ধ্রুব চিৎকার করলে কিশোররা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার ওসি রিজাউল হক দিপু জানান, ধ্রুবর লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ইয়াসিন, পিয়াস, অন্তর ও রিপন নামের চার কিশোরকে আটক করেছে। দ্রুত হত্যার কারণ জেনে দোষীদের আইনের আওতায় আনা হবে। 

আরও পড়ুন: বড়ো লিডের দিকে তাকিয়ে বাংলাদেশ

অপরদিকে একই দিন রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক এলাকা থেকে নিখোঁজের ৪৭ দিন পর সিয়াম সরদার নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের স্বজনদের প্রাথমিক ধারণা- অটোরিকশা ছিনিয়ে নিতে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। 

নিহতের বাবা আবু কালাম সরদার জানান, ১৩ মে দুপুরে বাসা থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেনি সিয়াম। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। 

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক রুবেল আহমেদ জানান, আলীর টেকের গঞ্জকুমারিয়া গ্রামের পরিত্যক্ত ইটভাটায় মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশে খবরদেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পরে পরিবারের লোকজন এসে সিয়ামের মরদেহ বলে শনাক্ত করে।


একাত্তর/এসি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর