প্রেমের পর অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার এক

আপডেট : ১৯ মে ২০২২, ০৮:০৪ পিএম

প্রেমের সম্পর্ক স্থাপন করে ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল এবং শর্তে রাজি না হলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়া এক সাইবার প্রতারককে গ্রেপ্তার করেছে করেছে র‌্যাব চট্টগ্রাম।

এক ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে বুধবার (১৮ মে) রাত দশটার দিকে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন আল মাদানী রোডে প্যাশন টেইলার্সে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৭ এর একটি দল। 

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রিয়াজ প্রকাশ জুবায়ের (২৮)। তিনি পেশায় একজন টেইলার্স কর্মী। 

বৃহস্পতিবার (১৯ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, টেইলার্সে যাতায়াতের সূত্রে রিয়াজের সাথে ভুক্তভোগীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই মাস আগে ভুক্তভোগীকে নগ্ন ছবি তোলার প্রস্তাব দেন রিয়াজ।

এতে রাজি না হলে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়ে নিজের মোবাইল ফোনে ভুক্তভোগীর নগ্ন ছবি তোলেন রিয়াজ। এরপর শারীরিক সম্পর্কের প্রস্তাব দিলে তাতেও রাজি না হওয়ায় সেই ছবি ভুক্তভোগীর সহকর্মীদের দেখান এবং সেগুলো ইন্টারনেটে ফাঁস করে দেয়ার হুমকি দেন। 

অবশেষে নগদ ২০ হাজার টাকার বিনিময়ে ছবিগুলো মুছে ফেলার প্রস্তাব দিলে ভুক্তভোগী তাতে রাজি হয়ে তাকে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা দেন। টাকা পাওয়ার পরও রিয়াজ তার সাথে শারীরিক সম্পর্ক করতে চাপ দেন এবং এক পর্যায়ে তাকে ধর্ষণ করেন। 

এরপর ভুক্তভোগী র‍্যাবের কাছে অভিযোগ জানালে এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রিয়াজকে গ্রেপ্তার করে র‍্যাব। 

আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার দুই

র‍্যাব আরও জানায়, দর্জি হওয়ার সূত্রে রিয়াজের কাছে বিভিন্ন নারীর ফোন নম্বর থাকতো। তাদের সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে তাদের ব্ল্যাকমেইল করতেন তিনি। 

তার মোবাইল পরীক্ষা করে ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি ও ভিডিও উদ্ধার করা হয় এবং দেখা যায় তিনি সেসব ভিডিও ও ছবি বিভিন্ন ব্যক্তির মোবাইলে ছড়িয়ে দিয়েছেন।

সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে এসব অভিযোগ স্বীকার করেন রিয়াজ। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।


একাত্তর/এসজে
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর