গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল, সম্পাদক সবুজ

আপডেট : ২০ মে ২০২২, ১০:৪০ এএম

গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কমিটির সভাপতি হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ এমপি সাধারণ সম্পাদক পুনরায় নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মে) দিনভর আয়োজিত সম্মেলন শেষে তিন বছরের জন্য এ কমিটির নাম ঘোষণা করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এসময় তার সঙ্গে মঞ্চে ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

মঞ্চে উপস্থিত মির্জা আজম বলেন, সভাপতি পদে বর্তমান সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বিপরীতে আর কোন প্রার্থী না থাকায় একক প্রার্থী হিসেবে জেলা কমিটিতে তিনিই পুনরায় সভাপতি থাকছেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান আমানত হোসেন খান, সাবেক উপজেলা সাধারণ সম্পাদক আনিছুর রহমান আরিফ, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রহমত আলীর ছেলে জামিল হাসান দুর্জয়, সাবেক শ্রীপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল জলিলসহ ১০ জনের নাম জমা দেয়া হয়।

পরে কেন্দ্রীয় নেতাদের পরামর্শে সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজকে সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত করা হয়। নির্বাচিত কমিটি আগামী তিন বছর তাদের অর্পিত দায়িত্ব পালন করবেন।

এদিকে, এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল যুক্ত হন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দীর্ঘ ১৯ বছর পর গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সভাপতিত্ব করেন।

এর আগে সকাল ১১টার দিকে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলন উদ্বোধন করেন কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। পরে বেলুন ও পায়রা উড়িয়ে এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ  সম্মেলনে ৩শ’ কাউন্সিলর, ২৫ হাজার ডেলিগেটসহ লক্ষাধিক লোকের সমাগম ঘটেছে বলে জানিয়েছেন আয়োজকরা।

আরও পড়ুন: বিএসটিআইকে আরও দায়িত্বশীল হতে হবে: রাষ্ট্রপতি

সম্মেলন উপলক্ষে বিভিন্ন উপজেলা থেকে দলে দলে মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সম্মেলন কে ঘিরে সাজ সাজ রব ছিল পুরো জেলা শহরে। কড়া নিরাপত্তা বলয় তৈরিসহ যানবাহন চলাচল নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ নেয় আইনশৃঙ্খলা বাহিনী।


একাত্তর/আরএ

স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাশকতায় অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতিসহ ৪৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৩০ থেকে ৪০...
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর