পুলিশের কবজি কাটা সেই কবির র‍্যাবের হাতে গ্রেপ্তার

আপডেট : ২০ মে ২০২২, ০৯:৪৫ পিএম

এজাহারভুক্ত এক মামলায় আটক করতে গেলে ধারালো দায়ের কোপে পুলিশ সদস্য জনি খানের হাতের কবজি বিচ্ছিন্ন করার ঘটনার মূলহোতা ছয়টি মামলার আসামি সন্ত্রাসী কবিরকে অভিযান চালিয়ে চট্টগ্রামের লোহাগাড়ার পাহাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

বৃহস্পতিবার (১৯ মে) রাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড় হাতিয়ার গহীন পাহাড়ি এলাকায় বন্দুকযুদ্ধের পর গুলিবিদ্ধ অবস্থায় কবির ও তার সহযোগী কফিলকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২০ মে) সকাল ১১টার দিকে র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন জানান, গত রোববার (১৫ মে) চট্টগ্রামের লোহাগাড়া থানার পদুয়া ইউনিয়নের লালারখিল এলাকায় এজাহারভুক্ত আসামি কবির আহমদকে আটক করতে গেলে তিনি অস্ত্রসহ ইউনিফর্ম পরিহিত পুলিশ সদস্যদের উপর চড়াও হন। পুলিশ সদস্য জনি তাকে বাধা দিলে কবিরের হাতে থাকা ধারালো দায়ের কোপে তার বাম হাতের কবজি বিচ্ছিন্ন করে দেয় কবির এবং ঘটনাস্থলে থাকা অন্য পুলিশ সদস্য শাহাদত হোসেনকে এলোপাথাড়ি আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

পরবর্তীতে জনই খানকে উন্নত চিকিৎসার জন্য র‌্যাবের হেলিকপ্টার যোগে ঢাকায় প্রেরণ করা হয় এবং দীর্ঘ ১০ ঘণ্টা অস্ত্রোপচারের মাধ্যমে বিচ্ছিন্ন কবজিটি জোড়া লাগাতে সক্ষম হন চিকিৎসকরা বলেও জানান তিনি। 

তিনি আরও জানান, পুলিশ সদস্যের কবজি বিচ্ছিন্নের ঘটনার পর কবির তার সহযোগী কফিলকে নিয়ে বান্দরবনের দক্ষিণ হাঙ্গর এলাকার একটি দুর্গম পাহাড়ে আত্মগোপন করে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কবির তার সহযোগীসহ দ্রুত অবস্থান পরিবর্তন করে পুনরায় লোহাগাড়া থানার বড় হাতিয়ার গহীন পাহাড়ি এলাকায় অবস্থান নেয়। 

কমান্ডার আল মঈন জানান, র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল লোহাগাড়া থানাধীন বড় হাতিয়ার গহীন পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে কবির তার নিকট থাকা অস্ত্র দিয়ে র‌্যাব সদস্যদেরকে লক্ষ্য করে গুলি ছুড়লে একজন র‌্যাব সদস্য আহতও হয়। র‌্যাব পাল্টা গুলি চালায় এবং পরবর্তীতে ঘটনাস্থল হতে কবিরকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। 

ঘটনাস্থল থেকে পুলিশ সদস্যদের জখমে ব্যবহৃত একটি দা, একটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড গুলির খোসা, তিন রাউন্ড তাজা গুলি, দুইটি হাসুয়া, একটি ছুরি, ১৮০ পিস ইয়াবা, দুইটি  মোবাইল ও দুইটি সিম কার্ড জব্দ করা হয় বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

ছয় মামলার আসামী কবির এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। 


একাত্তর/জো 

চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
ফেনীতে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানোর সময় ট্রাকচাপায় এক এসআরবি (সাবেক র‌্যাব) সদস্য নিহত হয়েছেন। 
রংপুর নগরীর দক্ষিণ গুপ্তপাড়া এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৩) এক সফল অভিযানে বিপুল ওজনের একটি প্রাচীন বিষ্ণুমূর্তি এবং চারটি মূল্যবান কালো পাথরের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে। এ সময়...
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর