আম পাড়তে বাধা দেয়ায় হামলায় নিহত এক, আহত তিন

আপডেট : ২১ মে ২০২২, ১০:২২ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আম পাড়তে বাধা দেয়ার পর হামলায় নিহত হয়েছেন এক ব্যক্তি। 

শুক্রবার (২০ মে) বিকেলে এ ঘটনা ঘটে। নিহতের নাম জয়দেব (৫০)। এই হামলায় আহত হয়েছেন তার স্ত্রী ও তিন মেয়ে। 

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার ভিংরাবো এলাকা জয়দেবের বাড়ির আমি গাছ থেকে একই এলাকার সিয়াম ও জুনায়েদ আম পাড়তে শুরু করে। এসময় জয়দেব তাদেরকে আম পাড়তে বাঁধা দিলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। 

এক পর্যায়ে সিয়াম ও জুনায়েদের সঙ্গে আরও আট-দশজন জয়দেবের পরিবারের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এ সময় ঘটনাস্থলেই নিহত হন জয়দেব।

আহত হন তার স্ত্রী মনজু ও তার তিন মেয়ে তৃষ্ণা , টুম্পা ও সানজিদা। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি কর হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফএম সায়েদ জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার  প্রস্তুতি চলছে।


একাত্তর/এসজে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর