মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ পাঁচ

আপডেট : ২৩ মে ২০২২, ০৪:৫৫ পিএম

মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গুলি বিনিময়, ককটেল বিস্ফোরণ ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধ, অন্তত ১০ জন আহত এবং ১০টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।

সোমবার (২৩ মে) সকাল ছয়টা থেকে ১০টা পর্যন্ত সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মহেশপুর, মাকহাটি ও মুন্সীকান্দি এলাকায় ঘটনাগুলো ঘটে। 

গুলিবিদ্ধরা হলেন- হানিফ মোল্লা (৩৮), কামাল (২৮), সাজেদা (৭৫), সেরাজল বেপারী (৬৫) ও জামাল হোসেন (১৬)। 

এদের মধ্যে সেরাজল, হানিফ ও কামালকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোল্লাকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন পাটোয়ারীর ও সাবেক চেয়ারম্যান ও একই কমিটির মহিলা বিষয়ক সম্পাদক  মহসিনা হক কল্পনার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। 

আরও পড়ুন: অবৈধ সম্পদের মামলায় ওসি প্রদীপের স্ত্রী চুমকীর আত্মসমর্পণ

আগের বিরোধের জেরে সোমবার ভোর থেকে কয়েক দফা সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। 

মুন্সিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) রাজিব খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


একাত্তর/এসি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর