সুন্দরবনে স্যাটেলাইটযুক্ত ১২টি বাটাগুরবাস্কা কচ্ছপ অবমুক্ত

আপডেট : ২৬ মে ২০২২, ০৪:২৬ পিএম

সুন্দরবনের ছেদনখালী খালে অবমুক্ত করা হয়েছে স্যাটেলাইটযুক্ত ১২টি কচ্ছপ। বিলুপ্তপ্রায় বাটাগুরবাস্কা প্রজাতির এই ১২টি কচ্ছপের মধ্যে ১০টি সুন্দরবনের বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র করমজলের এবং বাকী দু'টি খুলনা ও পটুয়াখালী থেকে উদ্ধার করা ভারতীয় স্যাটেলাইটযুক্ত কচ্ছপ। 

বুধবার (২৫ মে) বিকাল সাড়ে তিনটায় কচ্ছপগুলো সুন্দরবনের ছেদনখালী খালের চরে অবমুক্ত করা হয়।

image


এসময় উপস্থিত ছিলেন পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ খুলনা বিভাগের বিভাগীয় কর্মকর্তা নির্মল কুমার পাল, করমজল বন্যপ্রাণী কেন্দ্রর ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার, অস্ট্রিয়ার ভিয়েনা জু'র কিউরেটর টনি। 

আরও পড়ুন: হবিগঞ্জে বজ্রপাতে গরুসহ নারীর প্রাণহানি

করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, সুন্দরবনের এক সময় লবণ পানির কচ্ছপ থাকলেও এখন আর এই প্রজাতির বাটাগুরবাস্কা কচ্ছপ দেখা যাচ্ছে না।

তাই সুন্দরবনে এই কচ্ছপ আছে কিনা এবং বাটাগুরবাস্কা কচ্ছপের চলাফেরা সম্পর্কে জানার জন্য স্যাটেলাইটযুক্ত কচ্ছপগুলো সুন্দরবনের খালে অবমুক্ত করা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, বিলুপ্তপ্রায় প্রজাতির কচ্ছপ বাটাগুরবাসকা সংরক্ষণের জন্য বাংলাদেশ বন বিভাগ, অষ্ট্রিয়ার ভিয়েনা জু, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং টিএসএ সম্মিলিতভাবে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ২০১৪ সাল থেকে প্রজননের কাজ করে আসছে। 


একাত্তর/এসজে
দীর্ঘ তিন মাসের নীরবতা কেটে আবারও কোলাহল ও কর্মচাঞ্চল্যে ফিরছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে। গত এক জুন থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এক সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পুনরায় প্রবেশের সুযোগ...
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
সুন্দরবনে এক শতকেরও বেশি সময় ধরে দাপিয়ে বেড়ানো ঐতিহাসিক ও বিলাসবহুল দুটি লঞ্চ ‘এমএল বনরানী’ ও ‘এমএল বনকন্যা’ নিলামে বিক্রি করে দিয়েছে বন বিভাগ। সঠিক রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে দীর্ঘদিন অচল ও...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর