চিকিৎসক সংকটে মনপুরা হাসপাতাল, বিপাকে রোগীরা

আপডেট : ২৯ মে ২০২২, ০২:০৩ পিএম

ভোলার সাগর মোহনার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় প্রায় এক লাখ মানুষের সেবায় ১৯৯৬ সালে তৈরি করা হয় মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্স। ৩১ শয্যাবিশিষ্ট এই হাসপাতালটিতে চিকিৎসকের ১১টি পদের মধ্যে ৮টি পদই এখন শূণ্য। 

এর মধ্যে গাইনী, অর্থপেডিকস, শিশু ও এনেসথেশিয়ার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বেও চিকিৎসক নেই। এছাড়াও, নার্সের ২৫টি পদের মধ্যে ১৯টি পদ শূণ্য। প্যাথলজি বিভাগের পদসহ টেকনিক্যাল সব পদ শূণ্য। 

২০১৮ সালে এই হাসপাতালটি ৫০ শয্যার প্রশাসনিক অনুমোদন পেলেও জনবলের এখনো অনুমোদন পায়নি। এমনকি ৩১ শয্যার জনবলও এই হাসপাতালে নেই। আর যেকারণে বন্ধ রয়েছে হাসপাতালটির অপারেশন বিভাগ। 

বন্ধ থাকায় সিজারসহ জটিল কোন অপারেশন হয়না। জরুরি রোগীদের হয়না কোন চিকিৎসা । তাই বাধ্য হয়ে রোগীদের জেলা সদর বা অন্যকোন জেলায় যেতে হয়। এতে করে উত্তাল মেঘনা নদী পাড়ি দিয়ে যাওয়ার সময় মুমুর্ষ রোগীদের অনেক সময় পথেই মৃত্যু হয়। 

image


বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা রোগীরা ফিরছেন খালি হাতে। জরুরী প্রয়োজনেও চিকিৎসক সংকটের কারণে সেবা পান না তারা। ভুক্তভোগীদের অনেকেই বলছেন, দিনকে দিন নানা ভোগান্তি আর জটিলতায় বিপর্যস্ত তারা। 

এখানকার লোকেদের একমাত্র ভরসা এই হাসপাতালটি। অথচ এমন সংকটে তারাও নাজেহাল। চাইছেন, খুব দ্রুত হাসপাতালটির চিকিৎসক সংকটসহ আরও যেসব সমস্যা আছে তা নিরসনে কাজ উদ্যোগ নেয়া হোক। 

এদিকে, চিকিৎসক সংকটসহ নানা সমস্যার কথা মনপুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পপনা কর্মকর্তা ডা: তৈয়বুর রহমান স্বীকার করে বলেন, দ্রুত এসব সমস্যা সমাধানে কাজ করবেন তারা। 

একাত্তর/ এনএ

নারায়ণগঞ্জে ভুল চিকিৎসায় গৃহবধুর মৃত্যুর অভিযোগে একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুর করেছে রোগীর স্বজনরা। অন্যদিকে জয়পুরহাটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় বয়স্ক রোগী মৃত্যুর অভিযোগ করেছেন...
চিকিৎসা নিতে গিয়ে রোগীদের যেনো বিড়ম্বনায় পড়তে না হয় সে লক্ষ্যেই নিজের কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে সার্জারির কাজ চলছে রাঁধুনি, পরিচ্ছন্নতাকর্মী আর মালিকে দিয়ে। এতে করে মানসম্মত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হওয়ার পাশপাশি নানা বিড়ম্বনার...
নওগাঁর রাণীনগরে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই দীর্ঘদিন ধরে সর্ব রোগের চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে পল্লী চিকিৎসক শরিফুল ইসলাম ওরফে জজের বিরুদ্ধে। উপজেলার ভাটকৈ বাজারে ঔষধের দোকান খুলে সর্ব রোগের ওই চিকিৎসক...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর