মদপানে দুইজনের মৃত্যু, গুরুতর অসুস্থ আরও তিন

আপডেট : ০১ জুন ২০২২, ০৩:১৭ পিএম

জামালপুরে মদপানে দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (৩১ মে) রাতে জেলার মাদারগঞ্জ উপজেলার তেঘুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাফিজুর( ৫৬) ও ইমরান (৩৫)। তারা ওই গ্রামের বাসিন্দা।

জানা গেছে, হাফিজুর, ইমরানসহ অন্যরা গতকাল রাতে তেঘুরিয়ায় বাজারের আমানুল্লাহ,  নুর ইসলাম, ও সায়েমের হোমিও দোকান থেকে অ্যালকোহল কিনে পান করেন। 

পান করার পর হাফিজুর ও ইমরান অসুস্থ হয়ে সঙ্গে সঙ্গেই মারা যান। পরে ওবায়দুল্লাহ, এবং রবিদাস নামের দুজনসহ আরো কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। 

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক শামীম ইফতেখার জানান, অসুস্থদের চিকিৎসা দেওয়া হয়েছে। তারা বিষাক্ত অ্যালকোহল সেবন করেছিলেন। 

আরও পড়ুন: ঢাকা দক্ষিণ সিটির ময়লার গাড়ির ধাক্কায় নারী নিহত

এ ব্যাপারে মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম জানান, এ ঘটনায় খোঁজ খবর নেওয়া হচ্ছে। 


একাত্তর/এসি

নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়েছেন।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর