নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, হানিফের হেলপারসহ ১০ জন আহত

আপডেট : ০১ জুন ২০২২, ০৭:০২ পিএম

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারায় হানিফ পরিবহনের বাসের এক হেলপারসহ ১০ যাত্রী আহত হয়েছে।

বুধবার (১ জুন) ভোরে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া স্টার ভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন সদর উপজেলার ঘোনা গ্রামের তানভির হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে তিনি গাবতলি টার্মিনাল থেকে সাতক্ষীরা আসার উদ্দেশ্যে হানিফ পরিবহনের একটি বাসে ওঠেন। ভোর চারটার দিকে বাসটি সাতক্ষীরা সদরের ছয়ঘরিয়া স্টার ভাটার সামনে পৌঁছালে রাস্তায় পড়ে থাকা কাঁচামাটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাঁপাশের একটি গাছে ধাক্কা মারে। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়ে বাসের হেলপারসহ ১০ জন আহত হয়। 

হেলপার কলারোয়া উপজেলার শুভঙ্করকাটি গ্রামের মিহির মীর গেটের পাশের সীটের সঙ্গে দুমড়ে যাওয়া বাসের বডিতে আটকে যান। এসময় তিনি ছাড়াও একই এলাকার আমেনা খাতুন, ইয়াছির আরাফাত, শেখ গোলাম আযমসহ ১০জন আহত হন। ফায়ার ব্রিগেড এসে মিহিরকে বাসের বডির অংশ বিশেষ কেটে বের করে আনেন। মিহিরের দুই পা মারাত্মকভাবে জখম হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সাতক্ষীরার কর্মকর্তা অর্ঘ দেবনাথ জানান, দুর্ঘটনা কবলিত হানিফ পরিবহনের বাসটি থেকে হেলপার মিহিরকে যন্ত্রপাতি ব্যবহার করে উদ্ধার করা হয়েছে। বিনেরপোতা এলাকার নদী খননের কাঁচামাটি ও স্থানীয় কৃষি জমির মাটি ভাটায় নিয়ে যাওয়ার সময় ট্রলি থেকে পড়ে রাস্তা পিচ্ছিল হয়ে যাচ্ছে। এ কারণে এই বাসটি সহ অন্যান্য গাড়ি দুর্ঘটনার শিকার হচ্ছে। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কবীর জানান, দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জেনেছেন।  


একাত্তর/জো 

জামালপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিলে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার শাহবাজপুর কাচারিপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই তরুণের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরেকজন।রোববার ১১টার দিকে গারোবাজার-কাকরাইদ সড়কের হাজীবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা...
মাদারীপুরের শিবচরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। বুধবার (২৯ মার্চ) দুপুর তিনটার দিকে শিবচর-মাদারীপুর আঞ্চলিক সড়কের শিবচর বহেরাতলা...
বগুড়ার সান্তাহারে একটি বালু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের ধাক্কা দিলে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। বুধবার (৪ জানুয়ারি) উপজেলার সান্তাহার বশিপুর শখের পল্লী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।জানা গেছে,...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর