প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, একজন নিহত

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ০৬:৫৬ পিএম

মাদারীপুরের শিবচরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। 

বুধবার (২৯ মার্চ) দুপুর তিনটার দিকে শিবচর-মাদারীপুর আঞ্চলিক সড়কের শিবচর বহেরাতলা সাহেবের হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত মমিনুর রহমান (৫৫) শিবচর পৌরসভার নলগোড়া গ্রামের ওয়াজদ্দিন আলী খানের ছেলে। আহত শাহাদাত হোসেন তার ভাগ্নে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর তিনটার দিকে একটি প্রাইভেটকার মাদারীপুর থেকে শিবচর আসছিল। এ সময় গাড়িটির সামনের চাকা ফেটে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা এগিয়ে এসে আহতদেরকে উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মমিনুলকে মৃত্যু ঘোষণা করেন। আর গুরুতর আহত অবস্থায় শাহাদাত হোসেনকে ঢাকায় পাঠানো হয়।

নিহতের স্বজনরা জানান, মমিনুর একটি ট্রাভেল এজেন্সির মালিক। ওই এজেন্সির মাধ্যমে সৌদিতে লোক পাঠাতেন। বুধবার সকালে তিনি ঢাকা থেকে তার কাজে মাদারীপুর এসেছিলেন। এ সময় তার সাথে ভাগ্নে শাহাদাতও ছিলেন। তারা দুইজন একসাথে ওই ট্রাভেল এজেন্সি পরিচালনা করতেন। 

আরও পড়ুন: ভোলায় নিষেধ সত্ত্বেও শাপলাপাতা মাছ শিকার

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ঐশী জানান, দুর্ঘটনার পর রোগীর লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা করে তারা নিশ্চিত হন হাসপাতালে আসার আগেই মমিনুর মারা গেছেন। 

এ ব্যাপারে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।


একাত্তর/এসজে

মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
মাদারীপুরে একটি মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে আবিদা আক্তার নামের এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর