রাজৈরে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ ও ছিনতাই

আপডেট : ০৩ জুন ২০২২, ১০:৩৭ এএম

মাদারীপুরের রাজৈরে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে তার তিন লক্ষ ২৭ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২ জুন) বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরের ১ নম্বর ব্রিজ এলাকা থেকে ওই ব্যবসায়ীকে অপহরণ করা হয়। 

শহিদুল ইসলাম নামে ভুক্তভোগী ওই ব্যবসায়ী জানান, উপজেলার টেকেরহাট ইসলামী ব্যাংক থেকে তিন লক্ষ ২৭ হাজার টাকা নিয়ে তিনি রাজৈরের দিকে আসার সময় ঢাকা-বরিশাল মহাসড়কের বৌলগ্রামে আসলে একটি লাল রঙের মাইক্রোবাস তার মোটরসাইকেলের গতিরোধ করে। মাইক্রোবাসের যাত্রী ডিবি পুলিশের পোশাক পরিহিত তিনজন তার হাতে হাতকড়া পরিয়ে তার চোখ বেঁধে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় তাকে। পরে তার সাথে থাকা টাকাপয়সা নিয়ে, তাকে মারপিট করে মাদারীপুর বাবনাতলা নামক স্থানে ফেলে চলে যায়। 

পরে স্থানীয়রা তার বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন গিয়ে তাকে উদ্ধার করেন বলে জানান তিনি। 

পরে শহিদুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা তিনজনের নামে রাজৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, ব্যবসায়ী শহীদুল ইসলামের অভিযোগ পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন তিনি। দ্রুতই এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। 


একাত্তর/জো 

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা,...
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদী এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে পুলিশ।
মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য খাবার সরবরাহে অনিয়মের অভিযোগে সরবরাহকারী প্রতিষ্ঠান সমতা ট্রেডার্সের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
গ্রামবাংলার ঐতিহ্য, সংস্কৃতি আর ক্রীড়া চর্চার এক অনন্য মিলনমেলায় পরিণত হয় মাদারীপুরের ছিলারচর।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর