ভাসানচর থেকে পালাতে গিয়ে দালালসহ পাঁচ রোহিঙ্গা আটক

আপডেট : ০৩ জুন ২০২২, ১২:৫০ পিএম

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে দালালের মাধ্যমে পালানোর সময় সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের স্থানীয়রা এক দালাল ও পাঁচ রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

শুক্রবার (৩ জুন) সকালে আটককৃত দালালকে মানব পাচার আইনে ভাসানচর থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়। রোহিঙ্গাদের ভাসানচর আশ্রয়ণ প্রকল্পে ফেরত পাঠানো হবে।

আটককৃত রোহিঙ্গারা হচ্ছেন, ভাসানচর আশ্রয়ণের ৮৫ নং ক্লাস্টারের নুরুল আলমের ছেলে ইলিয়াস (২৬), ৬৪ নং ক্লাস্টারের আমান উল্যার ছেলে হাফিজ উল্যা (২২), ৫৯ নং ক্লাস্টারের মো. হাছানের ছেলে ইলিয়াছ (২৭), ৭৩ নং ক্লাস্টারের অলি মোল্লার ছেলে আবু রায়হান (২১) এবং ৮৬ নং ক্লাস্টারের নুরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (২৭)। আটকৃকত দালাল মোহাম্মদপুর ইউনিয়নের চর মোজাম্মেল গ্রামের আবদুল হাশেমের ছেলে জসিম উদ্দিন (২৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২ জুন) সন্ধ্যায় সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাট এলাকায় ঘোরাঘুরি করছিল কয়েকজন যুবক। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করে। এসময় তাদের সাথে থাকা দালাল জসিম উদ্দিনকেও আটক করা হয়। রাতে ছনখোলা পুলিশ ক্যাম্পের মাধ্যমে তাদের চরজব্বার থানায় হস্তান্তর করা হয়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত রোহিঙ্গারা স্বীকার করেছে টাকার বিনিময়ে দালাল জসিমের মাধ্যমে তারা ভাসানচর থেকে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে সুবর্ণচর আসে। ভাসানচর থেকে সুবর্ণচরের বোয়ালখালি ঘাট পরে সেখান থেকে তাদের সীতাকুণ্ড নামিয়ে দেওয়ার কথা ছিল জসিমের।


একাত্তর/জো 

নোয়াখালীতে এক জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। শনিবার (১৬ মে) বিকেলে জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের ইমানআলী বাজার এলাকার একটি বাড়ি থেকে এই...
নোয়াখালীতে একটি ট্রলারে ৩৫০ বস্তা ইউরিয়া সার আটক করেছেন স্থানীয়রা। তাদের ধারণা, সারগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশে নেওয়া হচ্ছিলো। প্রশাসনে খবরে দিয়ে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রলারসহ...
নোয়াখালীতে দিনের বেলা প্রকাশ্যে এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ তাৎক্ষণিক এই হত্যার কারণ জানতে পারেনি। স্থানীয়দের ভাষ্য, হত্যকারীরা অজ্ঞাত।
নোয়াখালীর সুবর্ণচরের চরবাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মোজামকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর