নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গলাকেটে হত্যা

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৭:৫৯ পিএম

নোয়াখালীতে দিনের বেলা প্রকাশ্যে এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ তাৎক্ষণিক এই হত্যার কারণ জানতে পারেনি। স্থানীয়দের ভাষ্য, হত্যকারীরা অজ্ঞাত।

সোমবার (১৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে জেলার সুবর্ণচর উপজেলার চর জুবলী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের চর জুবলী গ্রামের পলোয়ান বাড়ির সামনে পরিষ্কার বাজার সড়কে এ ঘটনা ঘটে।

নিহতের নাম নিহত সুব্রত চন্দ দাস (৪০)। তিনি উপজেলার চর আমান উল্লাহ ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের চিরু রঞ্জন দাসের ছেলে। 

স্থানীয়রা জানান, সুব্রত বেকার ছিলেন। তার স্ত্রী রিক্তা রানী দাস উপজেলার চর হাসান ভূঞারহাটে স্বাস্থ্য সেবা বিভাগে চাকরি করেন। স্ত্রীকে আনার জন্য সুব্রত দুপুরে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে তার কর্মস্থলের উদ্দেশে রওনা দেন। ওই এলাকায় এলে অজ্ঞাত দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর সেখানে তাকে গলাকেটে ও মাথায় কুপিয়ে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে চলে যায়।  

চরজব্বর থানার অফিসার ইনচার্জ শাহীন মিয়া বলেন, পুলিশ হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে। মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।    

একাত্তর/এসি
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর