নাসিকের লেকে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু

আপডেট : ০৩ জুন ২০২২, ০৬:০৯ পিএম

নারায়ণগঞ্জ শহরের জল্লাপাড়া এলাকায় সিটি কর্পোরেশনের লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৩ জুন) বিকেলে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী। নিহতরা হলেন- দেওভোগ মাদ্রাসা এলাকার ইকবালের ছেলে ইমতিয়াজ আহমেদ ও জাকির মিয়ার ছেলে মিহাদ হোসেন। তারা দুইজনই দেওভোগ মাদ্রাসায় পড়াশোনা করতেন।

আরও পড়ুন: বাঁশঝাড়ের নিচে চাপা পড়ে ভাইয়ের মৃত্যু, বোন আহত

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, জুম্মার নামাজের সময় দুই কিশোর লেকে গোসল করতে নেমে নিখোঁজ হয়। ঘণ্টাখানেক পর মিহাদের লাশ ভেসে উঠলে এলাকাবাসী তার মরদেহ উদ্ধার করে স্বজনদের খবর দেয়। 

এসময় ইমতিয়াজ নিখোঁজ থাকায় ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে। 


একাত্তর/এসজে

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর