ভবঘুরে ব্যক্তিকে কুপিয়ে হত্যা চেষ্টা

আপডেট : ০৬ জুন ২০২২, ০৫:৫৩ পিএম

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় অজ্ঞাত দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন ৬৫ বছর বয়সী ভবঘুরে ছিন্নমূল অজ্ঞাত এক ব্যক্তি।

সোমবার (৬ জুন) সকালে পুলিশ ও স্থানীয়রা গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রি কলেজ সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের যাত্রী ছাউনির মধ্যে থেকে ওই অজ্ঞাত বৃদ্ধকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

এর আগে গত ৭ মে গোয়ালন্দ পৌরসভার ৪নং ওয়ার্ডের এফকে টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের বারান্দায় তৈয়ব আলী (৭০) নামের এক মানসিক ভারসাম্যহীন ভবঘুরে বৃদ্ধকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা।

তিনি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার নাচন মহল ইউনিয়নের বাসিন্দা ছিলেন।

স্থানীয়দের ধারনা, এসকল মানুষিক ভারসাম্যহীন ভবঘুরে সারাদিন বিভিন্নস্থানে ঘুরে বেড়ায়। অনেকেই এদের হাতে টাকা-পয়সা দিয়ে থাকে। আবার অনেকেই দেন খাবার। ফলে ওই টাকা নেয়ার জন্য নেশাখোররা নেশার ঘোরে তাদের ওপর হামলা চালিয়ে থাকতে পারে।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহ মো. শরিফ জানান, বৃদ্ধের মাথা, কপাল ও হাতে ধারালো অস্ত্রের গভীর আঘাত রয়েছে।

আরও পড়ুন: অপহরণ মামলায় পলাতক আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে কিছুদিন আগের মানুষিক ভারসাম্যহীন বৃদ্ধকে কুপিয়ে হত্যার সাথে আজকের এই ঘটনার অনেকটাই মিল রয়েছে। কে বা কাহারা এই ঘটনার সাথে জড়িত তাদের খুঁজে বের করা হবে। সেই সাথে ঘটনার রহস্য উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/আরএ

রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর