গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

আপডেট : ০৭ জুন ২০২২, ১১:৪৭ এএম

ছোকিনা নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মেহেরপুর শহরে পশুহাট পাড়ায় এঘটনা ঘটে। নিহত ছোকিনা খাতুন বদর আলী বগা কসাইয়ের স্ত্রী। এঘটনায় সদর থানা পুলিশ বদর আলীকে আটক করে থানায় নিয়েছে। 

মঙ্গলবার (৭ জুন) ভোর রাতে ঘরের বারান্দায় গলায় ফাঁস লাগানো অবস্থায় ছোকিনা খাতুনের মরদেহ পরিবারের লোকজন দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ জানায়, ভোরে ছোকিনা খাতুনের গলায় ফাঁস লাগানো দেখতে পেয়ে মেয়ে সুমনা খাতুন চিৎকার দিলে পরিবারের অন্য সদস্য ছুটে আসেন। এসময় ছোকিনা খাতুন কে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে সদর থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। 

নিহতের সন্তানদের অভিযোগের ভিত্তিতে ছোকিনা খাতুনের স্বামী বদর আলী বগা কসাই কে আটক করে পুলিশ। পরিবারের অভিযোগ ছোকিনার স্বামী রাতে তাকে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখে। 

নিহত ছোকিনা খাতুনের মেয়ে সুমনা খাতুন জানান, রাতে মায়ের সাথে ঘরে ঘুমাতে যান। এক সাথে ঘুমালেও ভোর রাতে তার মাকে বিছানায় না পেয়ে ঘরের বাইরে বারান্দায় আসলে মায়ের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন তিনি। পরে পরিবারের লোকজন ছুটে আসে। তিনি আরও জানান, তার পিতা বদর আলী বগা প্রতিনিয়ত তার মাকে নির্যাতন করে আসছিলো। বাবাই রাতে তার মাকে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রেখেছে বলে তিনি দাবী করেন।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনা স্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদেন্তর জন্য মর্গে পাঠিয়েছে। হত্যার অভিযোগে স্বামী বদর আলী কে আটক থানায় জিঙ্গাসাবাদ করা হচ্ছে। ময়না তদন্তের পর জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা । পুলিশ ঘটনার পর বিভিন্ন ভাবে তদন্ত শুরু করেছে।


একাত্তর/এসএ

নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি যাওয়া সেই শিশুকে সাঁড়াশি অভিযানে উদ্ধার করেছে র‍্যাব। এসময় বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থা -ডিবি পুলিশও উপস্থিত ছিলো। 
চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় এলাকায় এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
লক্ষ্মীপুরে বাগানে সুপারির খোল (পাতা) খুঁজতে যাওয়া মিনু বেগম (৪৬) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
নওগাঁর ধামুইরহাটে গৃহবধূকে মহসিনা খাতুনকে (৩০) শ্বাসরোধে হত্যা মামলার এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 
ঢাকার সবুজবাগ থানাধীন নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে স্বামীকে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেছেন রেহেনা আক্তার (৪০) নামে এক নারী।
চীন সীমান্ত সংলগ্ন রাসুওয়াগাধির ৮৪ কিলোমিটার দক্ষিণে গালছির 'জেহ্রে' জলবিদ্যুৎ সাবস্টেশনটি এখন গত ২৬ আগস্টের প্রলয়ঙ্করী বন্যার তাণ্ডবের এক ভয়াবহ সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। ত্রিশূলী নদীর কোল ঘেঁষে...
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। 
হিমালয় ধসের ফলে নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় যেখানে ১,২৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার মানুষ নিখোঁজ, সেখানে চরম সহনশীলতা ও বেঁচে থাকার এক মানবিক প্রতীক হয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর