পরমাণু শক্তি কমিশনের স্টাফ বাস দুর্ঘটনা

সাভারের সেই বাস দুর্ঘটনায় আরেক বৈজ্ঞানিক কর্মকর্তার মৃত্যু

আপডেট : ০৯ জুন ২০২২, ১০:৩০ এএম

সাভারের বলিয়ারপুরে পরমাণু শক্তি কমিশনের সেই বাস দুর্ঘটনায় আহত সংস্থাটির আরেক নারী বৈজ্ঞানিক কর্মকর্তা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (৮ জুন) দিবাগত রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার (৯ জুন) সকালে বিষয়টি একাত্তরকে নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা৷ 

চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া নারী কর্মকর্তার নাম ফারহানা নিপা (৩৫)। তিনি সাভারের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তা (নিউক্লিয়ার সাইন্স) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিওলজি ডিপার্টমেন্টের (৩৫ ব্যাচ) সাবেক শিক্ষার্থী ছিলেন। 

পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এটিএম ফয়েজুল ইসলাম জানান, গত রোববার (৫ জুন) দুর্ঘটনার পরপর গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনায় তার শরীরের বিভিন্ন অংশের হাড় ভেঙে যায় এবং মাথায় আঘাতের কারণে মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন ফারহানা।

প্রসঙ্গত, গত রোববার (৫ জুন) সকাল নয়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় দুর্ঘটনায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের দুজন বিজ্ঞানী, একজন প্রকৌশলী এবং ওই স্টাফ বাসের চালক নিহত হন। আহত হন ১৫ থেকে ২০ জন।


একাত্তর/জো

সাভারে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ১১টি তাজা পাইপ বোমা উদ্ধারের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ছয় সদস্যের নাম উল্লেখ করে পুলিশ দুটি আলাদা মামলা...
সাভারের একটি ফাঁকা মাঠে উদ্ধার হওয়া শক্তিশালী প্রেসার কুকার বোমাটি অবশেষে নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। সে সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
সাভারে একটি ফাঁকা মাঠে বোমাসদৃশ ‘প্রেসার কুকার’ দেখতে পাওয়ার পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। খবর পেয়ে সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সুরক্ষার স্বার্থে আশপাশের সাধারণ মানুষকে...
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর