খুন হওয়া সাংবাদিকের বাড়িতে শোকের মাতম

আপডেট : ০৯ জুন ২০২২, ০১:৩৬ পিএম

ডিবিসি নিউজের সাংবাদিক আব্দুল বারীর (২৭) দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় সাংবাদিক আব্দুল বারীর বাড়িতে চলছে শোকের মাতম।

নিহত আব্দুল বারী সিরাজগঞ্জের সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্দিদাসগাঁতী গ্রামের আব্দুল্লাহ শেখের ছেলে।

তিনি ডিবিসি নিউজের জ্যেষ্ঠ প্রযোজনা নির্বাহী হিসেবে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে মহাখালীতে ব্যাচেলর হিসেবে একটি মেসে বসবাস করতেন তিনি।

ডিবিসি নিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি রিফাত রহমান জানান, বুধবার সকালে হাতিরঝিল এলাকা থেকে তার সহকর্মীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। 

আরও পড়ুন: এডিপিতে শীর্ষ ১০ প্রকল্পে বরাদ্দ ৫৮ হাজার কোটি টাকা

নিহত সহকর্মী বারীর ময়নাতদন্তের কাজ শেষ করে বুধবার সন্ধ্যা ৭টার দিকে ডিবিসি কার্যালয়ে প্রথম জানাজা নামাজ শেষে মরদেহে সিরাজগঞ্জে গ্রামের বাড়িতে আনা হয় পরে বৃহস্পতিবার সকালে দ্বিতীয় জানাজা শেষে সকাল ১০টায় চন্ডদাসগাঁতী কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।


একাত্তর/আরএ

বাগেরহাটে সদর এলাকার হারিখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় চায়ের দোকানের সামনে এস এম হায়াত উদ্দিন নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার বেসরকারি টেলিভিশন একাত্তর টিভির আশুলিয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম অনিককে মারধর ও অপহরণ চেষ্টার ঘটনা ঘটেছে। 
মাদারীপুরের প্রবীণ সাংবাদিক মো. শাহজাহান খান মারা গেছেন। বুধবার (১১ জুন) ভোরে ঢাকার হার্ট ফাউন্ডেশনের আইসিইউতে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘ দিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু পেশাগত জায়গায় সবাইকে (সাংবাদিকদের) ইউনাইটেড (ঐক্যবদ্ধ) থাকতে হবে।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর