নিখোঁজ ছাত্রলীগ নেতার মরদেহ ব্রহ্মপুত্র থেকে উদ্ধার

আপডেট : ১১ জুন ২০২২, ০২:২৮ পিএম

জামালপুরে নিখোঁজের তিন দিন পর পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে ছাত্রলীগ নেতা জাহিদ ফয়সাল ফাহিমের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

শনিবার (১১ জুন) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফাহিম সদর উপজেলার কানিল গ্রামের আমজাদ হোসেনের ছেলে। নান্দিনা সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফাহিম সম্প্রতি ত্রিশাল কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন। 

নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. তোফাজ্জল হোসেন জানান, ফাহিমসহ পাঁচ বন্ধু বৃহস্পতিবার সন্ধ্যায় নৌকা নিয়ে ভ্রমণের সময় সদর উপজেলার ছাতিয়ানতলায় নৌকাটি ডুবে যায়। এসময় চার বন্ধু সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ ছিলেন ফাহিম। 

আরও পড়ুন: কুতুপালং থেকে রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার

ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই দিন চেষ্টার পর তাকে খুঁজে না পেয়ে শুক্রবার রাতে উদ্ধার অভিযান স্থগিত করে। পরে শনিবার সকালে ঘটনাস্থল থেকেই তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।

নৌকা ডুবে ছাত্রলীগ নেতা ফাহিমের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন। 


একাত্তর/এসজে 
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তের শূন্যরেখা থেকে ভারতীয় নাগরিকদের মাটি কেটে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গত তিন দিন ধরে বকশীগঞ্জ সীমান্তের ১০৮৩ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছ থেকে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর