বিএম কনটেইনার ডিপোর সব সিসি ক্যামেরার ডিভিআর জব্দ

আপডেট : ১২ জুন ২০২২, ০১:৩৪ পিএম

সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর আগুনের ঘটনা তদন্তে থানা পুলিশকে সহযোগিতা করছে অপরাধ তদন্ত সংস্থা (সিআইডি)। সংস্থাটি ডিপো এলাকায় লাগানো ১১৮টি সিসি টিভি ক্যামেরার সাতটি ডিজিটাল ভিডিও রেকর্ডিং (ডিভিআর) মেশিন খুলে নিয়ে গেছে। 

শনিবার (১১ জুন) দুপুরে সিআইডি পরিদর্শক মোহাম্মদ শরীফের নেতৃত্বে এসব ডিভিআর মেশিন জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। 

সংশ্লিষ্টরা জানান, শনিবার চার সদস্যের সিআইডি টিম বিএম কনটেইনার এলাকা পরিদর্শন করে। সে সময় ডিপোর ভেতর আইটি কক্ষ থেকে সাতটি ডিভিআর মেশিন জব্দ করা হয়।

সীতাকুণ্ড থানার ইন্সপেক্টর (তদন্ত) সুমন চন্দ্র বণিক বলেন, আইটি কক্ষ থেকে ডিপোর ১১৮টি সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রণ করা হতো। এসব সিসিটিভির ডাটা সংরক্ষণ করা হতো সাতটি ডিভিআর মেশিনে। বিস্ফোরণে আইটি কক্ষটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরও ডিভিআর মেশিনগুলো হেফাজতে নেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে দেখবো এগুলো থেকে কিছু বের করা যায় কিনা।

আরও পড়ুন: হেলিকপ্টার দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছি: পরিকল্পনামন্ত্রী

তিনি বলেন, মামলা তদন্তে পুলিশকে সহযোগিতা করছে সিআইডি। দুপুরে ডিপোর আইটি কক্ষ থেকে সিসিটিভির ডিভিআর মেশিন জব্দ করা হয়েছে। সেগুলো থানায় আছে। এসব মেশিন সম্পূর্ণ পুড়ে গেছে। তারপরও কোনো তথ্য থেকে যায় কিনা এ জন্য সেগুলো জব্দ করা হয়েছে।


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর