সিরাজগঞ্জে ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় কলম বিরতি

আপডেট : ১২ জুন ২০২২, ০৭:০৮ পিএম

সিরাজগঞ্জে একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের ওপর সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে ছয়টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভা অনির্দিষ্টকালের কলম বিরতি পালন করছে।

রোববার (১২ জুন) সকাল থেকে জেলার বেলকুচি উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় এ কলম বিরতি শুরু করে।  

নির্যাতনের শিকার ব্যক্তিরা হলেন-  জেলার বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া ও প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের।

বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধি ফোরামের সাধারণ সম্পাদক সোনিয়া সবুর আকন্দ বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। হামলাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ইউনিয়ন পরিষদ ও পৌরসভায়  অনির্দিষ্টকালের জন্য কলম বিরতি বলবৎ থাকবে।

আরও পড়ুন: করোনায় একদিনে সংক্রমিত শতের বেশি, দুই ছাড়ালো শনাক্তের হার

উল্লেখ, গত রোববার (৫ জুন) বিকেলে উপজেলার  রজনীকান্ত সেন রাস্তার মাজেম মিয়ার গড়ানে বেলকুচি পৌর ছাত্রলীগের সভাপতি আকতার হামিদের নেতৃত্বে উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহরুল ইসলাম ভূঁইয়া ও প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদেরের ওপর সন্ত্রাসীরা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গত রোববার রাতে  পৌর ছাত্রলীগের সভাপতি আক্তার হামিদসহ তার সহযোগী সাত জনের বিরুদ্ধে  থানায় মামলা দায়ের হয়েছে।


একাত্তর/এসি

সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় এক দম্পতির সঙ্গে তাদের মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে...
সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ছাত্র অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। 
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর