দিনাজপুরে এক লিচুর দাম ২০ টাকা!

আপডেট : ১২ জুন ২০২২, ০৯:৫০ পিএম

লিচুর রাজধানী দিনাজপুর। আর জেলার বড়ো মাঠ লিচুর বাজারে বসে দেশের সবচেয়ে বড়ো লিচুর বাজার। এ বাজারে বর্তমানে ভালো মানের ১০০ লিচু বিক্রি হচ্ছে দুই হাজার টাকা পর্যন্ত। 

ব্যবসায়ীরা জানিয়েছেন, এবার বেদানা ও চায়না থ্রি জাতের লিচু ফলন কম হওয়ায় দাম এমন আকাশ ছোঁয়া। এছাড়াও সরাসরি বাগান থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের কারণে কিছুটা প্রভাব পড়েছে এই বাজারে।

image


দিনাজপুর কৃষি অফিসের সূত্র জানায়, জেলায় সাড়ে ছয় হাজার হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। প্রতি বছর এখান থেকে প্রায় ৩৫ হাজার মেট্রিক টন লিচু উৎপাদন হয়। 

কয়েকজন ক্রেতা জানান, এ বছর রেকর্ড দামে বিক্রি হচ্ছে জেলার বিখ্যাত বেদানা ও চায়না থ্রি জাতের লিচু। প্রকার ভেদে ১০০ বেদানা লিচু ৮০০ থেকে এক হাজার ২০০ টাকা ও চায়না থ্রি জাতের লিচু বিক্রি হচ্ছে এক হাজার ৬০০ থেকে দুই হাজার টাকা পর্যন্ত। তবে দাম বেশি হলেও অল্প পরিমাণে কিনছেন অনেকেই।

image


বিক্রেতারা জানান, বেদানা ও চায়না থ্রি লিচুর দাম বেশি হলেও বোম্বাই জাতের ১০০ লিচু বিক্রি হচ্ছে প্রকার ভেদে দুই থেকে তিনশ’ টাকায়। দাম কম হওয়ায় এই লিচুই বেশি বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: জায়েদ আমার সংসার ভাঙছে, প্রমাণ আছে: ওমর সানি

দিনাজপুর ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাজিউর রহমান বিপ্লব বলেন, লিচুর এই বাজার আগামী সাত থেকে ১০ দিন জমজমাট থাকবে। তবে কিছু লিচু পাওয়া যাবে ২০ থেকে ২৫ দিন পর্যন্ত। এবার লিচু বাজারে ৮০০ থেকে এক হাজার কোটি টাকার কেনাবেচা হবে। 


একাত্তর/এসি

রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে এই কার্যক্রম স্থগিত হওয়ায় গভীর...
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুর।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর