কৃষিজীবীর বেশে তক্ষক প্রতারক আটক হলো র‍্যাবের হাতে

আপডেট : ১৩ জুন ২০২২, ০৩:২০ পিএম

পটুয়াখালীর গলাচিপায় বিলুপ্তপ্রায় প্রাণী তক্ষকসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-০৮ এর সদস্যরা। আটক ওই ব্যক্তির নাম সিদ্দিক মোল্লা (৫৪)। 

রোববার (১২ জুন) রাতে উপজেলার রতনদি তালতলী ইউনিয়নের বালির হাওলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

র‌্যাব জানায়, সিদ্দিক একজন কৃষক হলেও তক্ষক ক্রয়-বিক্রয় তার প্রধান পেশা। তিনি সাধারণ মানুষের সাথে তক্ষক নিয়ে  প্রতারণা করে আসছেন এমন সংবাদে বালির হাওলা গ্রামে অভিযান চালায় র‌্যাব-০৮ এর সদস্যরা। এসময় তাকে তক্ষকসহ হাতে নাতে আটক করা হয়। তক্ষকটি তিনি বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। 

র‍্যাব জানায়, তক্ষকটির দৈর্ঘ্য ১৫ ইঞ্চি এবং এর ওজন ২শ ২৫ গ্রাম। যার অবৈধ সম্ভাব্য বাজার মূল্য সাড়ে ৬ লাখ টাকা। পরে রাতেই তক্ষকসহ সিদ্দিককে গলাচিপা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে গলাচিপা থানায় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছে।

র‌্যাব-০৮ পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শহিদুল ইসলাম জানান, তক্ষক ধরা ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ অবৈধ। এ সকল প্রতারকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।


একাত্তর/এসএ

হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
কখনও নিজেকে ৪০০ বছর বয়সী ‘জিনের বাদশা’ হিসেবে পরিচয় দিতেন, আবার কখনও অনলাইন অ্যাপসে বিনিয়োগ করে মোটা লাভের প্রলোভন দেখাতেন।
গাজীপুরের শ্রীপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক নেতা এনামুল হক মোল্লাসহ (৪৮) সাতজনকে আটক করেছে পুলিশ।
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর