গণমাধ্যমের গাড়ি ভাঙচুরে সেই ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

আপডেট : ১৪ জুন ২০২২, ০৬:৫৩ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সংলগ্ন এলাকায় একাত্তর টেলিভিশনের গাড়ি ভাঙচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয়টির শাখা ছাত্রলীগের এক নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (১৩ জুন) রাতে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘটনার সঙ্গে প্রাথমিক সম্পৃক্ততার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক এএম নূর ঊদ্দীন হোসাইনকে স্বীয় পদ থেকে অব্যাহতি এবং কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছে বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ছাত্রলীগ মেহেদী হাসান বিদ্যুৎ, মো. ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েম, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সভাপতি রাফিউল আলম দীপ্ত, কাজী নজরুল ইসলাম হলের সভাপতি নাজমুল হাসান পলাশের সমন্বয়ে গঠিত তদন্ত কমিটিকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়ায় আমরা তাকে অব্যাহতি দিয়েছি। বাকিটা পূর্ণাঙ্গ তদন্তের পর জানা যাবে।

আরও পড়ুন: ছাত্রলীগের সংঘর্ষে চুয়েট বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

তবে অভিযুক্ত এএম নূর ঊদ্দীন হোসাইন অব্যাহতির বিষয়ে বলেন, আমি এমন কোনো লিডার না, যে নেতৃত্ব দিয়ে গাড়ি ভাঙচুর করবো। আর আমি সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি। আমাকে কেন অব্যাহতি দেওয়া হয়েছে আমি জানি না।

প্রসঙ্গত, সোমবার রাত সাড়ে ৯টার দিকে কুবির প্রধান ফটক সংলগ্ন ডাচ বাংলা বুথের সামনে একাত্তর টিভির একটি গাড়ি ভাঙচুর করা হয়।


একাত্তর/আরএ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাগেরহাট জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দাম। স্ত্রী ও শিশু সন্তানের মৃত্যুর চার দিন পর জামিনে মুক্তি পেলেন তিনি।  
সদ্য স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তান হারানো বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। আদালত সূত্র জানিয়েছে, মানবিক বিবেচনায় এই জামিন আদেশ দেওয়া হয়েছে।
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে ফেরার পথে ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর